Header Ads

মধুর ভালবাসা

পৃথিবীর মাঝে সবচেয়ে মধুর সম্পর্ক হল স্বামী স্ত্রীর সম্পর্ক। অবশ্য এই সম্পর্কের মাঝে থাকতে হয় গভীর ভালোবাসা, সত্য সুন্দর ভালোবাসা। বিজ্ঞান বলে ভালোবাসাই একটি নারী ও একটি পুরুষের মাঝে হৃদয়ের অটুট বন্ধন তৈরি করে দেয়, তৈরি করে সাংসারিক বন্ধন। ভালোবাসা ব্যতীত কোনো সাংসারিক জীবন, দাম্পত্য জীবন কখনই সুখের হয় না। স্বামী ও স্ত্রী একে অন্যের পরিপূরক। একজনকে বাদ দিয়ে অন্যজন শূন্য ফাঁকা। একজনকে বাদ দিয়ে অন্যজনকে ভাবাই যায় না।

 পৃথিবীর সবচেয়ে আপন এবং মধুর একটি সম্পর্কের বন্ধন। পবিত্র কোরানে আল্লাহ মহান স্বামী-স্ত্রীর একজনকে অপরজনের পোশাক বলেছেন। একজনকে অপরজনের সম্পূরক বানিয়েছেন গুরুত্বপূর্ণ কতটুকু তা হয়ত বলতে পারব তবে পরস্পরের প্রতি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক,সমঝোতা,সম্মান এইসবের কমতি হলে দাম্পত্য জীবনে সুখের আশা তেমনটা করা যাবে না. সম্পর্ককে গভীর করে তুলে আমার ধারণা মতে: ১) একে অন্যার প্রতি দারুনভাবে শ্রদ্ধাশীল হতে হতে হবে. ২) দু'জনের মধ্যে ছাড় দেওয়ার মত ইতিবাচক ভঙ্গি থাকতে হবে. ৩)রাগ-রাগীর সময় যে কোনো একজনকে নমনীয় হতে হবে, ৪) স্ত্রীকে যেমন স্বামীর ভালোলাগা কিংবা মন্দ লাগা বিষয়াদির প্রতি খেয়াল রাখতে হবে তেমনি স্বামীকেও তাঁর স্ত্রীর জন্য এই সব বিষয়ে জ্ঞান রাখতে হবে।



ছবিটা আমার খুব প্রিয় মানুষ আমার স্কুল ফ্রেন্ড Sharmili Mia ও তার স্বামীর USA প্রবাসী
। আমি তাদের দাম্পত্য জীবন সুখ আর শান্তিতে ভরে তাকুক এই কামনা করছি ।

No comments

Powered by Blogger.