Header Ads

ধর্ষন

যে সমাজে ধর্ষন বন্ধের উপায় না খুঁজে পূজাকে কি ভাবে ধর্ষন করা হয়েছে তা নিয়ে সারাদিন আলাপ হয়।
যে সমাজে ধর্ষিত পূজাকে চিকিৎসা না করিয়ে এনজিও বিদেশী ফান্ড কালেকশনের জন্য টানাটানি করে।
যে সমাজে সাইফুল বদরুলের ফাঁসিকে সমস্যার শেষ সমাধান হিসেবে গন্য করা হয়।
যে সমাজে খাদিজার হামলাকারী ছাত্রলীগ তো সাইফুল ছাত্রদল প্রমানে ব্যস্ত থাকে সকলে।
যে সমাজে পূজা হিন্দু তো খাদিজা মুসলমান এই ধর্মীয় ক্যাটাগরী নিয়ে বিস্তর আলোচনা হয়।
যে সমাজে বসবাসকারী সুশীল, কর্পোরেট, ব্যবসায়ী, শিক্ষকেরা ধর্ষন, খুন, আত্মহত্যার মত সামাজিক চলতি কিছু বিষয়গুলোর সাময়িক প্রতিকারে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে। সে সমাজে আমি বড় বড় কথা বলা ছাড়া আর কিছুই করার ক্ষমতা রাখি না।

No comments

Powered by Blogger.