Header Ads

ক্ষমা করে দিস বন্ধু

মৃত্যুর ২মাস হয়ে গেল আজ থকে একটু বেশি মনে পরছে #পেন্তী (#আমার_একটা_মেয়ে_বন্ধু_ওর_একটা_সুন্দর_নাম_আছে_কিন্তু_আমি_তাকে_পেন্তী_বলে_ডাকতাম_আমি_তার_আসল_নামটা_এখানে_বলছি_না।) #পেন্তী ও তার পরিবার এর সাথে নিজেকে জড়িয়ে ছিলাম ছোট বেলা থেকেই।সকালে যখন পড়তে আসতো মাদ্রাসায় আমরা অনেক সময় ফাজলামি করতাম হুজুর ও অন্যান সহ পাটিদের সাথে ।ওর যেকোনো কিছুতেই ধরা খাবার প্রবণতা ছিল অনেক বেশি ।এই নিয়ে আমরা সবাই তাকে কম খেপাতাম না । মাদ্রাসায় ওর সাথে কতো গল্প করেছি তার কোন ঠিক নাই।খেলাধুলার মধ্যে ওর সাথে লুডু,গুল্লা,ক্যারামবোর্ড,, খেলা আমার খুব জমত । এই রকম আরও অসংখ্য সৃতি আসে (পেন্তীর) সাথে তা হয়ত বলে শেষ করা যাবে না ।প্রতিদিন একবার দেখা না করলে যে খাবার হজম হতো না। মাদ্রসা থেকে বেরিয়ে বাসায় আসার সময় প্রায়ই দেখা হতো রাস্তায়।(আমি তখর উচ্চ বিদ্যালয়ে পড়ি) মাঝে মাঝে ওর বাসায় ওর রুমে গিয়ে দেখা করতাম।এই ভাবে কেটে গেল এক দের যোগ মাদ্রাসার  লাইফ এর পরে  ওর সাথে আর আমার আর দেখা হয় নি।সে বিয়ে করে স্বামী সংসার নিয়ে আর আমি চলে আসছি বাহিরে(প্রবাসে) ফোনে কথা হতো প্রায়সময়।এভাবে কেটে গেল ৪/৫ বছর। কিছু দিন আগে হঠাৎ দেখি আমার মোবাইলে একটা মেসেজ। মেসেজটা পেয়ে আমার মনে হয়েছিল (পেন্তী) হয়ত অ্যাকসিডেন্ট করছে । পরে আমার এক বন্ধুকে  ফোন দিয়ে জিজ্ঞেস করলাম পেন্তী কি অ্যাকসিডেন্ট করছে? বন্ধুটা বলল ,” না পেন্তী অ্যাকসিডেন্ট করে নি ।ওর হঠাৎ মুখ দিয়ে অনেক রক্ত পড়েছে ।ডাক্তার বলেছে ওর ব্লাড ক্যান্সার হতে পারে । খবরটা শুনে রীতিমত শিউরে উঠলাম এবং তখনি ভেবেছিলাম পেন্তী বুঝি আর বাঁচবে না । তবু ওর জন্য মনে মনে দোয়া করছিলাম যাতে ও সুস্থ হয়ে ওঠে । তখন থাকে খুব দেখতে ইচ্ছে  করছিল মনে মনে খুব ছটফট করছিলাম পেন্তীটা দেখার জন্য। কিন্তু কিছুই করার ছিল না আমি আছি হাজারো মাইল দূর প্রাবাসে।
দিন শেষে অফিস শেষ করে যখন বন্ধুটাকে ফোন দিলাম, “পেন্তী কেমন আছে?” বন্ধু বলল, ” পেন্তী  আর আমাদের মাঝে নেই রে।” খবরটা শুনার পর চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছিলো । আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছিলো এই রকম জলজ্যান্ত হাস্যউজ্জ্বল মেয়েটি আমাদের ছেড়ে চলে যাবে।সবার আগে আমাদের একা করে দিয়ে পৃথিবী ছেড়ে চলে যেতে পারলি পেন্তী? যাওয়ার আগে বলতে পারলাম না, ” পেন্তী যদি তোর মনে কোন ব্যাথা দিয়ে থাকি তাইলে আমায় মাফ করে দিস । আর কোনোদিন তোর সাথে দেখা হবে না। খুব মিস করতেছি থকে। খুব কষ্টে আছি এই মূহুর্তে কষ্ট যে মনের ভাষায় প্রকাশ করা যাবেনা।আসলেই #পেন্তীর এই মরণ আমি মন থেকে কিছুতেই মেনে নিতে পারছি না।

রাত ৩টা বাজে খুব মনে পরছে পেন্তী থকে। অনেক কেদেঁছি কাদঁতে কাদঁতে লেখতে বসছি  তা না হলে আমার মন হালকা হবে না।আমার এই হাস্যউজ্জ্বল প্রাণ প্রিয় বন্ধু আর বেঁচে নেই । সবাই আপনা আমারএই বন্ধুর আত্মার মাগফিরাত কামনা করবেন।

No comments

Powered by Blogger.