জীবন দর্শন
ইউরোপে আছি ১ বছর, এই এক বছরে চেষ্টা করেছি খুব ঘনিষ্ঠভাবে মিশতে এখানকার তরুণ-তরুণীদের সাথে, সব পেশার, সব শ্রেণীর । বুঝতে চেষ্টা করেছি তাঁদের জীবন দর্শন। এই অল্প সময়ে আমি যা বুঝেছি, জীবনে কোনো কিছু যে কোনোভাবেই পেতে হবে এই প্রবণতা তাদের মাঝে নেই, এর জন্যই তাঁরা জীবনকে ভোগ করতে জানে, নিজের যোগ্যতার বাইরে কিছু পাওয়ার চেষ্টা তাদের মাঝে খুব কম দেখেছি, নিজের যোগ্যতা অনুযায়ী যা করতে পারে, তাতেই তাঁরা সন্তুষ্ট এবং গর্ববোধ করে। তাই তাদের মাঝে পরশ্রীকাতরতা, তৈলমর্দন, চামবাজি এইসব খুব কম।
অন্যদিকে আমাদের তরুণদের মাঝে কোনো কিছু যে কোনো মূল্যে পাওয়ার প্রবণতা বেশ এবং তাঁরা নিজের যোগ্যতা তো দূরের কথা নিজের সীমাবদ্ধতা সম্পর্কেও জানেনা, আর সে জন্যই তাঁরা পরশ্রীকাতরতা, তৈলমর্দন, চামবাজি এসবে নিমজ্জিত ।
হে তরুণ, একবার নিজেকে প্রশ্ন করে দেখো,
কে তুমি?
তোমার কাছে জীবনের মানে কি?
জীবনকে কি দিতে চাও?
জীবন থেকে কি নিতে চাও?


No comments