Header Ads

মাদ্রিদে কীভাবে স্বাস্থ্যসেবা (DASE মেডিক্যাল কার্ড) পাবেন?

আপনি নতুন, স্পেনের রাজধানী মাদ্রিদে এসেছেন এবং এখনো বৈধ রেসিডেন্স পেপার হাতে পাননি, তাহলে হয়তো ভাবছেন “আমি অসুস্থ হলে চিকিৎসা কীভাবে নেব?” ভয়ের কিছু নেই! স্পেনে স্বাস্থ্যসেবা একটি মৌলিক অধিকার এবং কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করলে আপনি পাবেন সরকারি চিকিৎসাসেবা। এজন্য প্রয়োজন DASE (Documento de Asistencia Sanitaria para Extranjeros) নামের একটি মেডিক্যাল কার্ড। DASE এর সুবিধা  হল প্রাথমিক চিকিৎসা, বিশেষজ্ঞ ডাক্তার, ওষুধ, সবকিছুই আপনি পাবেন। ওষুধ কেনার সময় মূল্যছাড় পাবেন (৪০% কম)।


এই ব্লগে আমি সহজ ভাষায় ব্যাখ্যা করবো DASE কার্ড কী, কীভাবে আবেদন করবেন এবং কী ডকুমেন্ট লাগবে।

কিভাবে DASE কার্ড করবো


DASE (মেডিক্যাল কার্ড) কী এবং এটি কারা পায়?

DASE হল একটি স্বাস্থ্যসেবা অ্যাক্সেস ডকুমেন্ট যা মাদ্রিদে বসবাসরত, কিন্তু বৈধ বসবাসের অনুমতি নেই এমন বিদেশি নাগরিকদের জন্য। এটি দুই বছরের জন্য বৈধ এবং নির্দিষ্ট শর্তাবলী পূরণ করলে নবায়ন করতে পারবেন।​ 

DASE  (মেডিক্যাল কার্ড) পাওয়ার জন্য প্রয়োজনীয় শর্তাবলী:

১. স্পেনে প্রবেশের পর কমপক্ষে ৯০ দিন অতিবাহিত হয়েছে।

২. বর্তমানে বৈধ ভিসা বা বসবাসের অনুমতি নেই।

৩. স্পেনের সামাজিক নিরাপত্তা ব্যবস্থার অধীনে কোনো স্বাস্থ্যসেবা আর্থিক সুরক্ষা নেই।

৪. আপনার দেশ থেকে স্বাস্থ্যসেবা অধিকার রপ্তানি করতে পারেন না।

কোনো বেসরকারি স্বাস্থ্য বীমা নেই।​


কী কী ডকুমেন্টস প্রয়োজন ?

১. পাসপোর্ট বা বৈধ পরিচয়পত্রের ফটোকপি (মূল কপি সহ)।
২. বর্তমান ও সর্বশেষ ৩ মাসের মধ্যে ইস্যুকৃত Empadronamiento সার্টিফিকেট ।
৩. DASE আবেদন ফর্ম পূরণ ও স্বাক্ষরিত।​

যদি আপনি আশ্রয়প্রার্থী (Asilo) হন:

আপনার জন্য রয়েছে DASPI (Documento de Asistencia Sanitaria para Solicitantes de Protección Internacional)।

প্রয়োজনীয় কাগজপত্র:

১. আশ্রয়ের আবেদনের প্রমাণ (বৈধ আবেদন)
২. পাসপোর্ট (মূল ও সব পূর্ণ অংশের ফটোকপি)
৩. Empadronamiento সার্টিফিকেট।

আবেদন প্রক্রিয়া:

১. DASE আবেদন ফর্ম পূরণ করুন।
২. উপরোক্ত ডকুমেন্টসমূহ সংগ্রহ করুন।
৩. Centros de Salud (স্বাস্থ্য কেন্দ্র) গিয়ে একটি অ্যাপয়েন্টমেন্ট নিন এবং সেখানে ডকুমেন্টসমূহ জমা দিন।


নবায়ন প্রক্রিয়া:

DASE এর মেয়াদ শেষ হলে, যদি আপনি এখনও মাদ্রিদে বসবাস করেন এবং পূর্বের শর্তাবলী পূরণ করেন, তাহলে আপনি এটি নবায়ন করতে পারবেন। নবায়নের জন্য একই প্রক্রিয়া অনুসরণ করতে হবে।​

আপনি যদি মাদ্রিদে বসবাসরত একজন বাংলাদেশী নাগরিক হন এবং আপনার বৈধ বসবাসের অনুমতি না থাকে, তাহলে DASE এর মাধ্যমে স্বাস্থ্যসেবা পাওয়ার জন্য উপরের নির্দেশনাগুলি অনুসরণ করুন। যদি আপনার আরও সহায়তা প্রয়োজন হয়, তাহলে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র বা DASE সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নিচের লিংক থেকে ডাউনলোড করুন।


গুরুত্বপূর্ণ লিংকসমূহ:

DASE সম্পর্কে বিস্তারিত তথ্য (PDF)

DASE আবেদন ফর্ম (PDF)

আর তথ্য জানতে

হোসাইন ইকবাল
মাদ্রিদ, স্পেন। 

No comments

Powered by Blogger.