Header Ads

বাংলাদেশ প্রেস ক্লাব ইন স্পেনের নতুন নেতৃত্বে বকুল ও সিদ্দিক

দীর্ঘদিনের আলাপ-আলোচনা ও মতবিনিময়ের পর অবশেষে অনলাইন সভার মাধ্যমে বাংলাদেশ প্রেস ক্লাব ইন স্পেনের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ডিবিসি ও এনটিভির প্রতিনিধি বকুল খান এবং সাধারণ সম্পাদক হয়েছেন এটিএন বাংলা ও ঢাকা পোস্টের প্রতিনিধি মোঃ সিদ্দিকুর রাহমান।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি সময় নিউজের সাইফুল আমিন, সহ-সভাপতি আরটিভির জহির আহমেদ ও চ্যানেল ইউরোপের মহি উদ্দিন হারুন, যুগ্ম সাধারণ সম্পাদক এনটিভির হোসাইন ইকবাল, সাংগঠনিক সম্পাদক চ্যানেল ২৪-এর তৌফিকুর রাহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ভয়েস অব মাদ্রিদের সাইফুল ইসলাম সুমু, দফতর সম্পাদক গাজী টিভি ও দৈনিক আমার সংবাদ মোঃ সুমন মিয়া, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক চ্যানেল ইউরোপের সাইফুল ইসলাম সোহেল এবং মহিলা সম্পাদিকা মাই টিভির সিফাত-ই নওরিন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন কবির আল মাহমুদ, শুভ অঙ্কুর ভট্টাচার্য, ফরহাদ সুমন ও জেবুন্নেসা, জিয়াউল হক ঝুমন। এ ছাড়া সম্মানিত সদস্য হয়েছেন আবু বক্কর তামিম ইকবাল, নাসিরুল ওয়াহাব অপু ও সাইফুল ইসলাম আপন।

দীর্ঘদিন ধরে সংগঠনটি বিভিন্ন মতপার্থক্য ও বিভক্তির মধ্যে থাকলেও মূলধারার সাংবাদিকদের ঐক্যবদ্ধ উদ্যোগে নতুন এই কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং স্পেনে বসবাসরত বাংলাদেশি সাংবাদিকদের মধ্যে ঐক্য, পেশাদারিত্ব ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে।

No comments

Powered by Blogger.