About Me
আসসালামু আলাইকুম...।
আমি হোসাইন ইকবাল, একজন প্রবাসী বর্তমানে স্পেনে বসবাস করছি । আমার লক্ষ্য মানুষকে সহায়তা করা এবং তাদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করা। আমি বিশেষত ইমিগ্রেশন, স্পেন সম্পর্কে তথ্য, বাংলাদেশি কমিউনিটির খবরাখবর এবং পাসপোর্ট জটিলতা সমাধানের মতো বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করি।
লেখালেখি আমার শখ এবং আমি বিশ্বাস করি, নতুন কিছু শেখা এবং অন্যদের শেখানো জীবনের এক অসাধারণ অভিজ্ঞতা। এই ব্লগটি শুরু করেছি আমার অভিজ্ঞতা ও জ্ঞান শেয়ার করার জন্য, যাতে অন্যরা উপকৃত হতে পারে।
ঘুরে বেড়ানো আমার অন্যতম প্রিয় শখ। নতুন নতুন জায়গা আবিষ্কার এবং অভিজ্ঞতা সংগ্রহের পাশাপাশি সেগুলো নিয়ে লিখতে ভালোবাসি।
আমার বিশ্বাস, শেখার কোনো শেষ নেই। তাই প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করা এবং অন্যদের সহায়তা করা আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য।
আপনার যদি ইমিগ্রেশন, স্পেনের জীবনযাপন, বা প্রবাস জীবনের যেকোনো বিষয়ে পরামর্শের প্রয়োজন হয়, আমার সাথে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন।
📧: hossain.iqbal_1@yahoo.com
🌐Facebook 🌍www.alokkunjo.org whatsapp
আপনার সময়ের জন্য ধন্যবাদ! আশা করি আমার লেখা আপনাকে সাহায্য করবে।


No comments