Header Ads

স্পেনে জাঁকজমকপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে বাংলাদেশের রাজধানী ঢাকা জেলা এসোসিয়েশনের নতুন কমিটির ২০১৭/২০১৮ সালের অভিষেক সম্পন্ন হয়েছে।

স্পেনে জাঁকজমকপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে বাংলাদেশের রাজধানী ঢাকা জেলা এসোসিয়েশনের নতুন কমিটির ২০১৭/২০১৮ সালের অভিষেক সম্পন্ন হয়েছে।  বিপুল সংখ্যক ঢাকা প্রবাসী ছাড়াও এ অনুষ্ঠানে মাদ্রিদ প্রবাসী শীর্ষ কমিউনিটির ব্যক্তিবর্গসহ বাংলাদেশের বিভিন্ন জেলার দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
 গত ১০ নভেম্বর ক্যাফে ঢাকা রেস্টুরেন্টে মাদ্রিদ কমিউনিটি ও সকল আঞ্চলিক সংগঠনের নেত্রীবৃন্দের উপস্তিতে ৫২ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনের প্রধান উপদেষ্টা হাজি আজিজুল হক খালেদের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি জামাল উদ্দিন মনির।
সাইফুল আলম আলমাছ ও এস এম আহমেদ মনিরেরে সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, দূতাবাস কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানের শুরুতে নব নির্বাচিত সভাপতি শাহ আলম ও সাধারন সম্পাদক এস এম মাসুদুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, অতিথি বৃন্দ।

উপদেষ্টা এস এম আহমেদ মনির সকল সদস্যদের পরিচয় করিয়ে দেন।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি এ কে এম জহিরুল ইসলাম, ঢাকা ফ্রুতাসের চেয়ারম্যান আল আমিন,গ্রেটার সিলেট এসোসিয়েশনের সভাপতি লুতফুর রহমান,সাধারন সম্পাদক ইসলাম উদ্দিন পংকি,গ্রেটার নোয়াখালি এসোসিয়েশনের সভাপতি মোঃ সেলিম,সাধারন সম্পাদক আবুল কাশেম, গ্রেটার নোয়াখালি সমিতির সভাপতি রানা মাসুদ,সম্পাদক আবু সায়েম মজুমদার,নরসিংদী জেলা এসোসিয়েশনের সাধারন সম্পাদক আব্দুল গফুর মিলন,নারায়ণগঞ্জ জেলা এসোসিয়েশনের আহবায়ক সুহেল ভুঁইয়া ,নবগঠিত ঢাকা জেলা এসোসিয়েশনের সহ সভাপতি নাফিজ মামুন, যুগ্ম সম্পাদক এস এম মিলন সিরাজ, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর,সহ সাংগঠনিক ফজর আলি প্রমুখ।
সভায় বক্তারা বাংলাদেশ, ইউরোপ এবং অন্যান্য জায়গা থেকে স্পেনে আসা সকল বাংলাদেশীদের ঐক্যবদ্ধ করে বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক কর্যক্রম পরিচালনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।



No comments

Powered by Blogger.