Header Ads

শত বছরের পুরনো এই ঐতিহ্য ও চট্টগ্রাম এর সংস্কৃতি মেজবান এখন দেশ হতে দেশান্তরে


ভোজনরসিক আর অতিথিপরায়ণ হিসেবে সুনাম আছে চট্টগ্রামের মানুষের। আর এই ভোজনরসিক চট্টগ্রামবাসীর ঐতিহ্যের অংশ হলো চাটগাঁইয়া মেজবান। মেজবানি খানা চট্টগ্রাম অঞ্চলের জনপ্রিয় ও বহুল প্রচলিত ভোজ অনুষ্ঠান।






নাড়ীর টানে, এতিহ্যের বন্ধনে
এই স্লোগানকে ধারণ করে শত বছরের পুরনো এই ঐতিহ্য ও চট্টগ্রাম এর সংস্কৃতি মেজবান এখন দেশ হতে দেশান্তরে পাড়ি দিয়েছে। স্পেনের রাজধানী মাদ্রিদে ও ২য় বারের মত আয়োজন করে চট্টগ্রাম সমিতি, মাদ্রিদ স্পেন । মুলত কোন উপলক্ষ্যকে কেন্দ্র করে একটি গনভোজ।
চট্টগ্রামের ঐতিহ্য অনুযায়ী মেজবানে খাবারের তালিকায় বরাবরের মতোই ছিল সাদা ভাত, গরুর মাংস,ুটের ডাল।







আমাদের স্পেন প্রতিনিধি হোসাইন ইকবাল জানান
গত ২৭ জুলাই মাদ্রিদে বাংলাদেশ এসোসিয়েশন হলরুমে অনুষ্টিত হয় এ আয়োজন, সন্ধ্যা ৮টা থেকে গভীর রাত পর্যন্ত দল-মতনির্বিশেষে সবার অংশগ্রহণে অনুষ্ঠানটি রূপ নেয় প্রবাসীদের মিলনমেলায়।


পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে মেজবান অনুষ্ঠান শুরু হয়। এসময় আয়োজকদের মাঝে বক্তব্য রাখেন সমিতির সভাপতি কাজি এনায়েতুল করিম তারেক, সিনিয়র সহ সভাপতি দুলাল সাফা, সাধারণ সম্পাদক সাইদুল আলম মামুন, ব্যবসায়ী আলাউদ্দিন চৌধুরী বাবুল, সাইফুল আলম লিটন, সাংবাদিক জাহিদুল আলম মাসুদ, কাজি পারভেজ, গিয়াস উদ্দিন, মাহবুবুল করি্‌ম, মিঠু রহমান, এস এম বদরুল মিল্লাত, লোকমান হাকিম, দিকু, জয়নাল, রুকন, করিমসহ আরও অনেকে। বক্তারা সকলের সহযোগীতায় আগামীতেও আরো ব্যাপক পরিসরে এমন আয়োজন করার প্রত্যাশা ব্যাক্ত করেন।

No comments

Powered by Blogger.