Header Ads

ঐতিহ্যবাহী বিয়ানীবাজার সমিতি বার্সেলোনা, স্পেন এর উদ্যোগ অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে।

ঐতিহ্যবাহী বিয়ানীবাজার সমিতি বার্সেলোনা, স্পেন এর উদ্যোগ অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে। আগামী ৩০ সেপ্টেম্বর রবিবার অনুষ্টিত হবে দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এ অভিষেক।প্রায় ৫ শতাধিক কমিউনিটির উপস্তিতি হবে বলে প্রত্যাশা করছেন, আয়োজকরা। বার্সিলোনা ছাড়াও স্পেনের রাজধানী মাদ্রিদ সহ অন্যান্য শহর থেকে বিয়ানীবাজার প্রবাসী ছাড়াও কমিউনিটি শীর্ষ ব্যক্তিত্ব রা উপস্তিত থাকবেন। 
 উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন , জালালাবাদ এসোসিয়েশন ইউ কে ,আহবায়ক ও ভাইস চেয়ারম্যান বাংলাদেশ সেন্টার লন্ডন মুহিবুর রহমান মুহিব  । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ কে সভাপতি  ও সাধারন সম্পাদক বাংলাদেশ সেন্টার লন্ডন    দেলোয়ার হোসেন। 
সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করবেন, জনপ্রিয় কণ্ঠ শিল্পি জিনাত শফিক, বিউটি শিল, বৈশালী সরকার, রাজু গাজী এবং নতুন প্রজম্মের ক্রেজ অহনা দিবা। এছাড়াও থাকবে,বলিউড ড্যান্স। এ অনুষ্ঠান সফল,সুন্দর এবং  উপভোগ করতে সকলের সহযোগিতা কামনা করেছেন,বিয়ানীবাজার সমিতি বার্সেলোনার সভাপতি মইনুল আবেদিন,সাধারন সম্পাদক মোঃ হিরা আলম ।

No comments

Powered by Blogger.