Header Ads

বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেন ঘোষণা করেছে নির্বাচনী তফশিল ২০১৮

ব্যাপক আলোচনা ,পর্যালোচনা শেষে বাংলাদেশ  এসোসিয়েশন ইন স্পেন ঘোষণা করেছে নির্বাচনী তফশিল ২০১৮। এসোসিয়েশনের মিলনায়তনে বিপুল সংখ্যক প্রবাসিদের উপস্তিতিতে শপথ নেন ১০সদস্য বিশিষ্ট নির্বাচন  কমিশন। আগামী ১৩ জানুয়ারী অনুষ্ঠিত হবে ,বাংলাদেশ এসোসিয়েশনের বহুল কাঙ্ক্ষিত নির্বাচন।
৩১ অক্টোবর নির্বাচন কমিশন এর আয়োজনে  সাধারন সভায় আনুষ্ঠানিকভাবে দায়িত্বপ্রাপ্তদের শপথ পাঠ ও পরিচয় করিয়ে দেন  সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির ও আল মামুন। 
নতুন  দায়িত্বপ্রাপ্তরা হলেন, প্রধান নির্বাচন কমিশন খুরশেদ আলম মজুমদার ,সহকারি প্রধান গোলাম মোস্তফা জাহাঙ্গীর,  কোশাধক্য লুতফুর রহমান, সদস্য সচিব মোঃ দুলাল সাফা ও যুগ্ম সচিব দবির তালুকদার, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য,  মোঃ ফজলে এলাহী, মোঃ বেলাল
আব্দুল কাদির, এস এম মাসুদ ,রানা মাসুদ সহ কমিনিটির বিশিষ্ট ব্যাক্তিবর্গ।  পরে সভার সভাপতি   প্রধান নির্বাচন কমিশনার খুরশেদ আলম মজুমদারের তফশিল পাঠ করে শুনান। দুলাল সাফা ও দবির তালুকদারের সঞ্চালনায় মুক্ত আলোচনায় বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশ নেন, কমিউনিটির নেতৃবৃন্দ ।
তফসীলে  বলা হয়- নির্বাচনে সভাপতি প্রার্থীর মনোনয়ন ফি ৪০০০ইউরো, সাধারণ সম্পাদকপ্রার্থীর জন্য ২৫০০০ ইউরো নির্ধারণ করা হয়েছে,সিনিয়র সহ সভাপতি ২৫০০  ইউরো এবং সাংগঠনিক সম্পাদক পদে ১০০০  ইউরো  ।

আগামী ১১ ডিসেম্বর রাত ৯ টার  মধ্যে কমিশন বরাবর নির্ধারিত ফি সহ মনোনয়ন জমা দিতে হবে বলে তফসীলে জানানো হয়।এছাড়াওএবারের হাল নাগাদ ভোটার তালিকা প্রনয়নসহ ডিজিটাল পরিচয়পত্র প্রধান করা হবে।

No comments

Powered by Blogger.