এক তরফা
পৃথিবীটা পুরোটাই টিকে থাকে টেক এন গিভেন বলে একটা কথা আছে সেটার উপর , সো ইউ হ্যাভ টু বুঝতে হবে।
এক তরফা কখনোই কোন কিছু টিকে থাকে না হোক ভালোবাসা, বন্ধুত্ব বা আত্মীয়তা। এক তরফা দিতে দিতে হাজার মহৎ মানুষ হলেও একটা সময় হাঁপিয়ে ওঠে, হাজার ভালবাসাও একটা সময়ে গ্রীষ্মের জলের চেয়েও দ্রুত বাষ্প হয়।
কিছু কিছু সম্পর্ক বছরের পর বছর পুরনো হলেও তার চাকচিকত্তা থাকে নতুন ধারে দেয়া ছুরিটার মত আর কিছু সম্পর্ক থাকে কয়েক মাসেই তাতে জং ধরে যায়। কাছে থাকা মানুষগুলোকে আমরা কেন যেন " ফর গ্রেন্ডেড" হিসেবে নিয়ে নেই ।
মনে হয়, এই মানুষটাতো থাকবেই, ও এটা করবেই ... এই " ই " - প্রত্যয়টাই আমাদের সম্পর্কগুলোর ঘুণ পোকা....
যেই মানুষটা সবচেয়ে কাছের , সেই একদিন হবে সবচেয়ে দূরের। যার কাছে কিছু বলতে দ্বিধা হতো না, সেই হবে সবচেয়ে সংকোচের জায়গা...

No comments