Header Ads

ভালো থাকুক ভালোবাসাগুলো

মানুষের অভাব থাকে বাহিরে ভেতরের অভাব দুর হয় ভালোবাসায়। আর ভেতরটা যদি ভরা থাকে অভাববোধে মানুষকে পরাজিত করতে পারেনা।

আল্লাহ যদি এখন আমাকে কিছু চাওয়ার জন্য বলতেন আমি শুধু চাইতাম মানুষ তাদের ভালোবাসার মানুষের কাছে থাকুক।

চাইলেই তাদের স্পর্শ করতে পারুক, সমস্ত সমবল নিবেদিত থাক সেই স্পর্শে। প্রিয় জনের সংস্পর্শে মরে যাওয়া ভালো।

ভালোবাসার মানুষগুলো সুস্থ থাক, সম্পর্কগুলো সুস্থ থাক, মান-অভিমান-ঝগড়া থাক, দিন শেষে একে অন্যের কাছে ফিরে আসা থাক। আমার কাছে জীবনের সর্বোত্তম আকর্ষণ এটাই, তারপর অন্যকিছু।

পৃথিবীতে প্রায় ২২ শতাংশ মানুষ এখন তাদের ভালোবাসার মানুষের থেকে দূরে।এই করোনার যুগ পাড়ি দিয়ে তারা কি আবার মিলবে? যতই সাবধানতায় থাকি, তবুও মনে হয় মৃত্যুর খাদের কিনার ধরে হাঁটছি।

কত অনিশ্চয়তার দিন কাটছে, এর পর কি হবে। ততদিন বেঁচে থাকবো কি? আবার তার ছোঁয়া পাবো কি? অন্যদের কথা ভাবতে ভাবতে ভাবনা কেবলি নিজের বৃত্তের মানুষদের কাছেই তো ফিরে আসি।

আমি সকলেরই মঙ্গল চাই ,সেটাই আমার প্রার্থনা। কিন্তু সবচেয়ে মিনতির সুরে নিজের মানুষসের মঙ্গল আগে চাই। এই স্বার্থপরতাকে লুকানোর চেষ্টা করবো না।

যারা ভালোবাসার মানুষ থেকে দূরে আছেন বন্দীদশা শেষে আবার দেখা হোক । আবার তার গায়ে হ্যালান দিয়ে বসে থাকুন চুপচাপ।
সুন্দর দিন সুন্দর মুহূর্ত সবার জীবনে আবার ফিরে আসুক এই আমার অবুঝ প্রার্থনা ।

আমার জন্যে আমি যা চাই, অন্য সকলের জন্যেও আমি তাই চাই। 😊

"নিজ গৃহে হয়ে অবরুদ্ধ
করোনার বিরুদ্ধে হোক যুদ্ধ"
#ঘরে_থাকুন
#সুস্থ_থাকুন
#সুস্থ_রাখুন

No comments

Powered by Blogger.