Header Ads

বিদায় ২০১৯

#বিদায়২০১৯
২০১৯ সালের সর্বশেষ দিন আজ। যার যার ব্যক্তিগত অভিজ্ঞতা, ভাবনায় বছরটি নানাভাবে মূল্যায়িত হবে। তবে আমাদের জাতীয় জীবনে বিদায়ী বছরটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ২০১৯ বেশ ঘটনাবহুল একটি বছর। নানা ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ এসেছে, ঘটেছে উত্থান-পতনের ঘটনা। তারপরও এগিয়ে যাচ্ছি আমরা। কিভাবে যে সময় পার হয়ে যাচ্ছে টেরই পাচ্ছি না জীবনের অংক মিলাতে বসে দেখি সবই শুন্য শুধুই ব্যর্থতায় ভরা। কেমন গেল, কী মিলল, কী হারাল। আগামীতেই বা কী হবে। এই পিছিয়ে দেখাটা পেছনে যাওয়া নয়, আসলে সামনে এগোনোর তাগিদেই।
মধ্যরাতে নতুন বছর ২০২০-কে স্বাগত জানানোর উৎসবের বাঁশি বেজে উঠবে সবার প্রাণে। আগামীকাল থেকে শুরু হবে নতুন প্রত্যাশার নতুন বছর, কিন্তু যে বছরটি হারিয়ে গেল জীবন থেকে, ক্যালেন্ডারের পাতা থেকে, তার সবই কি হারিয়ে যাবে? মুছে যাবে সব? না, সবকিছু মুছে যায় না। ঘটনাবহুল ২০১৯-এর ঘটনার রেশ টেনেই মানুষ এগিয়ে যাবে ২০২০ সালের মধ্যরাত্রির পথে।
অনেক ঘটনা মুছে যাবে বিস্মৃতির ধুলোয়। আবার পাওয়া না পাওয়ার অনেক ঘটনা থাকবে উজ্জ্বল হয়ে।
প্রতিদিনকার সকাল বেলার লাল টগবগে সূর্যটার মতো আরও প্রাণবন্ত হয়ে উঠুক আমাদের যাপিত জীবনের প্রতি মুহূর্ত। নতুন বছরে, নতুন দিনে। একটা নতুন আশার আলোয় ঝলকানিময় হোক আমাদের স্বপ্নময় জগতে।
কেমন গেল বিগত দিনগুলো, কী যেন হারিয়েছে অবশেষে; আগামীতেই বা কী? এতকিছু না ভেবে স্বপ্নের ডিঙাটা নোঙর ফেলুক তার আশার তীরে। অগণিত আশার ভেলা ভেসে বেড়াক স্বপ্নের জলতরঙ্গে।
সময় যায়। বদলে যায় অনেক কিছুই। চেনা মুখ বদলে যায়, চেনা স্বপ্নগুলো হারায়, হারায় অনেককিছু। এ হলো পরম সত্য। সময় যেন এক প্রবহমান মহাসমুদ্র। জলকল্লোলে স্বপ্নগুলো কেবলই সামনের পথে এগিয়ে যাওয়া, পেছনে ফেরার সুযোগ নেই। এরই নাম তো জীবন, তাই তো জীবন এত গতিময়। সেই গতির ধারাবাহিকতায় মহাকালের প্রেক্ষাপটে একটি বছর মিলিয়ে যাচ্ছে একটি বছর।
সব বলতে চাই জীবনকে সুন্দর করতে, সংশোধন করতে নতুন বছরের শুরুতে কমপক্ষে একটি ভালো কাজের উদ্যোগ হাতে নিন, যেটা সারা জীবন ধরে আপনার সাথে থাকবে। পারলে আপনার অনেক গুলো খারাপ অভ্যাস থেকে কমপক্ষে একটি খারাপ অভ্যাস কে ত্যাগ করুন। আর হ্যাঁ সারাজীবনের জন্যই সেটা ত্যাগ করুন। আর কোন দিনই যেন সেটা জীবনে ফিরে না আসে। হয়তো বা সেই একটি কাজের উছিলায় আপনার পুরো জীবনটাই পাল্টে যেতে পারে।

No comments

Powered by Blogger.