বৃহত্তর ফরিদপুর কল্যান সমিতি স্পেনের নতুন (২০২২-২৩ সাল) কার্যকরী কমিটি ঘোষনা
বৃহত্তর ফরিদপুর কল্যান সমিতি স্পেনের নতুন কার্যকরী কমিটি ঘোষনা উপলক্ষে এক সভা মাদ্রিদের স্থানীয় এক রেষ্টুরেন্টে গত ১৯ জানুয়ারী আহবায়ক কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের আহবায়ক হেমায়েত খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব তোতা কাজীর পরিচালিনায় অনুষ্ঠিত সভায় বৃহত্তর ফরিদপুরের মাদ্রিদ প্রবাসী এবং কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান আহবায়ক হেমায়েত খান ২০২২/২৩ সালের কমিটি তে সভাপতি হিসেবে মোহাম্মদ নজরুল ইসলাম (ভিপি রানা) এবং সাধারণ সম্পাদ হিসেবে আব্দুররাজ্জাক শিকদারের নাম ঘোষনা করেন।
পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক কে দায়িত্ব দিয়ে কমিউনিটি বিনির্মানে কাজ করার আহবান জানিয়ে আহবায়ক কমিটির পক্ষে বক্তব্য রাখেন, প্রধান আহবায়ক হেমায়েত খান, সদস্য সচিব তোতা কাজী, আক্কাস আলী, আক্তারুজ্জামান ,বাবলু মৃধা, টিপু সুলতান এবং জহির হুসেন জাকির।
এ ছাড়া ও বক্তব্য রাখেন ফরিদপুরের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব কবির হুসেন, ইউনুস আলী, নুরুল ইসলাম, বিদ্যুৎ কাজী, দীন মোহাম্মদ , আরিফ খান, কাউসার হুসেন, রানা সর্দার সহ সংগঠনের নেতৃবৃন্দ।
তারা বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতি কে স্পেনে প্রবাসী দের জন্য মডেল সামাজিক সংগঠন হিসাবে প্রতিষ্টার প্রত্যায় ব্যক্ত করেন।

No comments