Header Ads

মূর্খদের উত্থান-১

মানুষ একা বসবাস করতে পারে না। সমাজবদ্ধ হয়ে বাস করা মানুষের স্বভাব। এককভাবে কোন মানুষই তার সমস্ত চাহিদা পূরণ করতে পারে না। পারস্পরিক চাহিদা পূরণের জন্য মানুষ একে অপরের উপর নির্ভরশীল। তাই পারস্পরিক চাহিদা পূরণের জন্য মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস করে। 
এরিস্টটল তাই বলেছেন, “মানুষ স্বভাবতই সামাজিক জীব এবং যে সমাজে বাস করে না সে হয় পশু না হয় দেবতা।” 
সমাজবদ্ধ মানুষের এই সামজ পরিচালনার জন্য সব সময়ই কিছু মানুষকে নেতৃত্ব দেয়ার জন্য নির্ধারন করা হয়। আদিম সমাজেও মানুষের একজন নেতা থাকত যে তাদের নেতৃত্ব প্রদান করত। সেই যুগেও নেতৃত্ব নিয়ে মানুষের মধ্যে একটা প্রতিযোগিতা ছিল। সে প্রতিযোগিতা কখনো অহিংস আবার কখনো সহিংসতার রূপ লাভ করেছিল।
আবার সঠিক নেতৃত্বে যে কোন জাতী যে কোন সমাজ খুব দ্রুত সময়ের মধ্যে এগিয়ে যায়। ভুল নেতৃত্ত্বে হয় ধ্বংস।
সমাজের সঙ্গে মানুষের সম্পর্ক অবিচ্ছেদ্য। সমাজ গতিশীল, পরিবর্তনশীলতা সমাজের ধর্ম। বিভিন্ন পর্যায়ে মূর্খ ও অজ্ঞদের সামাজিক উত্থান মূলত সমাজ ধ্বংসের কারণ সহজ ভাষায় যেটাকে বলে ক্বিয়ামতের আলামত।
এ প্রসঙ্গে হাদিসে বলা আছে,,
হজরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন- হজরত রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যতদিন পর্যন্ত অশ্লীলতা ও কৃপণতা বৃদ্ধি না পাবে, আমানতদার ব্যক্তিকে খেয়ানতকারি ও খেয়ানতকারিকে আমনতদার মনে করা না হবে এবং সমাজের সম্ভ্রান্ত (বুউল) লোক ধ্বংস না হবে ও ইতর শ্রেণির (তুহুত) লোকের উত্থান না হবে- ততদিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না।
সাহাবারা জিজ্ঞাসা করলেন,,হে আল্লাহর রাসূল! বুউল কি? আর তুহুত কি? হজরত রাসূলুল্লাহ (সা.) বললেন, বুউল হলো- সমাজের দর্পণ অর্থাৎ সম্ভ্রান্ত শ্রেণির মানুষ, আর তুহুত হলো- ওই সমস্ত মানুষ, যারা মানুষের পায়ের নীচে অবস্থান করত, যাদেরকে মানুষ চিনত না। -আল মুজামুল আওসাত : ৩৮৯৩
মূর্খ ও অজ্ঞদের সংখ্যা বৃদ্ধি পাওয়া এবং তাদের আধিপত্য বিস্তার লাভ করা। ক্বিয়ামতের পূর্বে সুশিক্ষার হার কমে যাবে। মূর্খদের দ্বারা সমাজ ভরে যাবে। আর এই ধরনের অজ্ঞ ব্যক্তিরাই সমাজের নেতৃত্ব দিবে।
তখন ইল্ম বিলুপ্ত হবে এবং মূর্খতা মাথাচাড়া দিয়ে উঠবে’। নিকৃষ্ট মানুষেরা সমাজের নেতা হবে।‘যতক্ষণ না নিকৃষ্ট লোকের পুত্র নিকৃষ্টরা পৃথিবীতে ভাগ্যবান হবে, ততক্ষণ পর্যন্ত ক্বিয়ামত সংঘটিত হবে না’।

‘মানুষের নিকট এমন প্রতারণাপূর্ণ যুগ আসবে, যাতে মিথ্যাবাদীকে সত্যবাদীরূপে এবং সত্যবাদীকে মিথ্যাবাদীরূপে গণ্য করা হবে। যখন খেয়ানতকারীকে আমানতদার মনে করা হবে এবং আমানতদার আমানতে খেয়ানত করবে। যখন জনসাধারণের ব্যাপারে তুচছ লোক মুখ চালাবে। জিজ্ঞেস করা হ’ল, রুওয়াইবেযাহ কি? তিনি বললেন, তুচ্ছ লোক কর্তৃক জনসাধারণের নেতৃত্ব দেওয়া’।
চলবে____________

No comments

Powered by Blogger.