একবার বাড়ি ছাড়লে আর বাড়ি ফেরা যায়না, জানেন এ কথা?
এই যে মায়ের কাছে বিদায় নেয়া আর অনিশ্চয়তা বাড়ি ফেরার মাঝেই জীবন আটকে যায়। আপনার ছায়া প্রতিবার বাড়ি ছাড়ার সময় অন্ধকার বা কুয়াশায় না মেশা পর্যন্ত আপনার মায়ের পথের দিকে অপলক দৃষ্টি আপনাকে বাড়িতে ফেরাতে পারেনি।
এই গেট দিয়ে ঢোকার সময় মনে হয় শিকলের চেয়ে শক্ত কোনো বাঁধন ছিড়ে বের হচ্ছি। এই ইমিগ্রেশন গেট পার হওয়ার সময় বেশির ভাগ মানুষের মুখে-চোখে কঠিন একটা ভীতি কাজ করতে দেখেছি।
গেটের বাইরে তখনও আপনার পরিবার আর স্বজনেরা দাঁড়িয়ে, তারা তখনো আপনি চলে গেছেন ভেবে চলে যাবেনা। আর আপনি কঠিনতর ভীতমনে সামনে এগিয়ে যাবেন।
জীবনে একের পর এক স্টেপ পাড়ি দিয়ে সে এখন অন্য মানুষ। এই যে আমরা একের পর এক পেছনে ফেলে আসি প্রিয় ঘর,মন, জানালা এটাই হয়ত বেঁচে থাকা। নতুন ঘর হয় আমাদের। নতুন স্বপ্নেরা ডালপালা মেলে। তবু শেকড় রয়ে যায় সেই ছেড়ে আসা ঘরটায়। মাঝে মাঝে টান পড়লে ব্যথা হলে তার নাম আমরা দিই 'নস্টালজিয়া'... এই গল্পগুলো মন খারাপের না। জীবনের। জীবন মানে তো কেবল পাতা উল্টে যাওয়া।
আজ এতকাল পর এসব মনে পড়ে হাসি পায় আমার।একবার ঘর ছাড়লে আর কখনো ঘরে ফেরা যায় না এই সত্যিটা তখন জানতাম না অথবা হয়ত মানতে কষ্ট হচ্ছিল। অথচ জীবন মানেই পরিবর্তনকে মেনে নেয়া। কমফোর্ট জোনের বাইরে না গেলে তো গ্রোথ আসে না।
বলা হয়, কাউকে তার জীবনযাপনের যাবতীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার শর্তে যদি বলা হয় এবার আপনি আপনার পছন্দসই কোথাও চলে যান, তাহলে তিনি ব্যাগ-ব্যাগেজসহ যেদিকে রওনা হবেন, সেটিই তার বাড়ি/ জন্মস্থান কারণ নিশ্চিতভাবেই তিনি জন্মস্থানের দিকে যাবেন (খুব ব্যতিক্রম বাদে)। অর্থাৎ দিন শেষে মানুষ আসলে তার দেশে ফিরতে চায়। যেখানে মায়ের টান। যেখানে শৈশবে কাদায় মাখামাখি আর ধান-নদী-খালের মায়াভরা স্মৃতি। যেখানে বন্ধু-পরিজন। যেখানে নামলেই লোকেরা কাছে এসে বুকে জড়িয়ে ধরে, বলে, ‘কবে আইছো?’ অর্থাৎ মানুষ যেখানে যায়, যেখানে ফেরে, সেটিই তার দেশ,
বাড়ি ফেরা অনেক কঠিন, বাড়ি ফেরার পথগুলো চোখে ভাসবে কিন্তু কবে ফিরবেন তা ভাবা আরও বেশি কঠিন মনে হবে। তাই ভালো থাকুক সকল বাড়ি না ফেরা মানুষগুলো।
আমরা যারা দেশ ছাড়ি তাদের সকল ইচ্ছা আল্লাহ পূরণ করুন। কারণ তারা রাত-দিন মনে প্রাণে চায় তাদের আপনজনেরা ভালো থাকুক যাতে তারা একপলক আবার দেখার সুযোগ পায়, মায়ের কোমল হাতের স্পর্শ পায়।
আল্লাহ সকলের বাড়ি ফেরা আরও সহজ করে দিন (আমিন)।


No comments