Header Ads

সাইকো এবং সোশিওপ্যাথ

স্কুলে পড়ুয়া ছেলে থেকে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০ (গতকাল পর্যন্ত) টা প্রান চলে গেলো। কিন্তু কিছু মানুষের ভেতরে এখনো কোন অনুভুতি দেখি না। তারা এখনো গোবেলসের প্রচারনাতেই আটকে আছে।

তাদের সামনে গুলি করে মানুষ মারার দৃশ্য দেখেও মনে হয় না এটা বন্ধ হউয়া উচিত। তারা ছাত্রদের মাঝে জামাত শিবিরের খোঁজে।  

এই দেশে সাইকোপ্যাথ সোশিওপ্যাথের কথা মনে পরে গেলো।

বলা হয়ে থাকে সমাজে ১% সাইকোপ্যাথ থাকতে পারে। সেই হিসেবে ১৮ কোটি বাংলাদেশীর মাঝে ১৮ লক্ষ সাইকোপ্যাথ থাকাটা স্বাভাবিক।

নাহলে যেই পুলিশ আবু সাইদকে গুলি করলো, তার সামনে কিন্তু চয়েস ছিলো ফাকা গুলি করা নতুবা বুকে। উনি বুকে গুলি করেছেন।


আজ দেখলাম পুলিশের একটা গাড়ীর উপর থেকে বস্তা নামানোর মতন একটা ছেলেকে নামাচ্ছেন, মাটিতে পড়ার পরে বোঝা গেলো সে জীবিত আছে, তাকে যেই ভাবে নিয়ে যাচ্ছে তাতো সে মারা যেতেও পারে।

এমন অনেক ভিডিওই পাবেন যেখানে তারা যেই কাজটা করেছেন সেটা তিনি করেছেন নিজের ইচ্ছাতেই। তাদের সামনে চয়েস ছিলো ছেলেগুলিকে মানুষ হিসেবে ভেবে তাদের হত্যার উদ্দেশ্যে গুলি না করা।

নিচে সাইকোপ্যাথ এবং সোশিওপ্যাথের লক্ষনগুলি দিলাম, মেলালেই বুঝতে পারবেন আপনার পাশের মানুষটির হৃদয়ে কেন এখনো কোন অনুভুতি কাজ করছে না।

সাইকোপ্যাথরা নিজের অনুভূতি নিয়ে অন্যের আবেগকে প্রভাবিত করেন। কিন্তু অন্যের অনুভূতি বোঝার প্রয়োজন তার হয় না।

সোশিওপ্যাথরা অন্যদের অনুভূতি বা দুর্ভোগের প্রতি সহানুভূতি বা মমত্ব প্রকাশ করে না।

অপরাধমূলক আচরণ:

তারা প্রায়শই অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকে এবং সামাজিক নিয়ম-নীতি মানতে অক্ষম হয়।

বিভিন্ন সম্পর্কগুলোতে সমস্যা:

সোশিওপ্যাথরা সাধারণত সম্পর্কগুলোতে সমস্যা করে এবং তারা সম্পর্কগুলি বজায় রাখতে অক্ষম হয়।

অভ্যন্তরীণ গঠনহীনতা:

তারা অভ্যন্তরীণ গঠনহীনতা বা পরিকল্পনার অভাব দেখায় এবং প্রায়শই ঝুঁকিপূর্ণ বা বিপদজনক কাজ করে।

অনুশোচনা বা অপরাধবোধের অভাব:

তারা তাদের কৃতকর্মের জন্য অনুশোচনা বা অপরাধবোধ অনুভব করে না।

মিথ্যা বলা ও প্রতারণা করা:

তারা প্রায়শই মিথ্যা বলে এবং তাদের লক্ষ্য অর্জনের জন্য প্রতারণা করে।

সাইকোপ্যাথ: সাইকোপ্যাথরা সাধারণত খুব শীতল ও চমৎকার হয় এবং তাদের অপরাধমূলক কার্যকলাপগুলি খুব সুশৃঙ্খল ও পরিকল্পিত হয়।

সোশিওপ্যাথ: সোশিওপ্যাথরা সাধারণত বেশি আবেগপ্রবণ হয় এবং তাদের অপরাধমূলক কার্যকলাপগুলি খুব পরিকল্পিত না হয়ে আবেগপ্রবণ ও প্রতিশোধমূলক হয়।

No comments

Powered by Blogger.