Header Ads

লাখ টাকা খরচ করে ইউরোপ যেতে চাই, কিন্তু

 লাখ টাকা খরচ করে ইউরোপ যেতে চাই, কিন্তু টেকনিক্যাল কাজ শিখতে চাই না!

বর্তমানে অনেকেই উন্নত জীবনের আশায় ইউরোপ, আমেরিকা বা মধ্যপ্রাচ্যের দেশগুলোর দিকে ঝুঁকছেন। বৈধ কিংবা অবৈধ উপায়ে লাখ লাখ টাকা খরচ করে বিদেশ যাওয়ার প্রবণতা দিনে দিনে বেড়েই চলেছে। অথচ, এই বিপুল পরিমাণ টাকা খরচের আগে যদি আমরা টেকনিক্যাল স্কিল বা দক্ষতা অর্জনে বিনিয়োগ করতাম, তাহলে বিদেশে গিয়েও উচ্চ আয়ের চাকরি পাওয়া সহজ হয়ে যেত। ইউরোপে অনেক মানুষ আসছেন যারা কোনো কাজ জানেন না, এখানে এসে তারা প্রচণ্ড কষ্টের সম্মুখীন হন।

একজন ব্যক্তি যদি ইউরোপে আসতে চায়, তাহলে তাকে কমপক্ষে ১৫-২০ লাখ টাকা খরচ করতে হয়। এর মধ্যে ভিসা প্রসেসিং, ট্র্যাভেল এজেন্টের ফি, টিকিট এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ থাকে। কিন্তু যখন কাউকে বলা হয়, "আপনি মাত্র ১০-১৫ হাজার টাকা খরচ করে একটি দক্ষতা অর্জন করুন," তখনই অনেকে পিছিয়ে যান।

ছবি এআই
ছবি এআই

একটি ভালো মানের টেকনিক্যাল কোর্স, যেমন: গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল ট্রেনিং, ফ্রিল্যান্সিং বা রেস্টুরেন্ট ব্যবস্থাপনা, পিজ্জা প্রস্তুত, ওয়েটারি ও অন্যান্য হোটেল-সংক্রান্ত কাজ শিখলে বিদেশে আসার পর সহজে ভালো আয় করা সম্ভব।

অনেকেই ইউরোপে এসে বুঝতে পারেন যে শুধুমাত্র বিদেশে আসলেই জীবন স্বপ্নের মতো হয়ে যাবে না। যারা কোনো দক্ষতা ছাড়া আসেন, তারা অধিকাংশ সময় কম বেতনের কঠিন পরিশ্রমের কাজ করতে বাধ্য হন। যদি আগে থেকে কোনো কারিগরি দক্ষতা থাকতো, তাহলে তারা ভালো অবস্থানে যেতে পারতেন এবং আর্থিকভাবে আরও দ্রুত স্বাবলম্বী হতে পারতেন।

একজন দক্ষ গ্রাফিক ডিজাইনার, ওয়েব ডেভেলপার, হোটেল বা রেস্টুরেন্ট কর্মী, পিজ্জা প্রস্তুতকারী কিংবা ওয়েটার ইউরোপে গিয়েও সহজেই ভালো বেতনের চাকরি পেতে পারেন। কিন্তু যাদের কোনো দক্ষতা নেই, তাদের জন্য কাজ খোঁজা ও টিকে থাকা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে, এবং তারা বাধ্য হয়ে কম মজুরির কঠিন পরিশ্রমের কাজে যোগ দিতে হয়।

বাংলাদেশ বিমান বন্দর
ছবি ইন্টারনেট

বিদেশে আসতে চাওয়া ব্যাপারটা খারাপ নয়, তবে দক্ষতা ছাড়া আসলে এখানে ভালো অবস্থান তৈরি করা কঠিন হয়ে পড়ে। একজন দক্ষ কারিগরি কর্মী বিদেশে কেসে সহজেই চাকরি পেতে পারেন এবং ভালো আয় করতে পারেন। কিন্তু যদি কোনো দক্ষতা না থাকে, তাহলে এখানে আসে অমানবিক কষ্ট সহ্য করতে হয়, কখনো কখনো কাজও পাওয়া কঠিন হয়ে যায়।

আমাদের মেন্টালিটি পরিবর্তন করতে হবে। শুধু বিদেশ যাওয়ার স্বপ্ন দেখলেই হবে না, বরং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে। যারা বিদেশ আসতে চান, তাদের জন্য দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দক্ষতা থাকলে বিদেশে এসে স্বল্প আয়ের কঠিন পরিশ্রমের কাজের পরিবর্তে ভালো বেতনের চাকরি পাওয়া সম্ভব।

তাই, লাখ লাখ টাকা খরচ করে বিদেশ যাওয়ার আগে ১০-১৫ হাজার টাকা খরচ করে নিজের দক্ষতা বাড়ানোর ব্যাপারে চিন্তা করুন। এটি আপনাকে ইউরোপে গিয়ে আর্থিকভাবে দ্রুত সফল হতে সাহায্য করবে এবং আপনার জীবনমান উন্নত করবে।

লেখাটি শেয়ার করুন, তবে কপি করা থেকে বিরত থাকুন।
অন্যের সৃজনশীলতার মূল্য দিন।
সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পেতে আমাদের ফলো করুন।


হোসাইন ইকবাল
মাদ্রিদ, স্পেন। 



No comments

Powered by Blogger.