Header Ads

স্পেনে পাসপোর্ট নিয়ে যত সমস্যা

 দ্য ফক্স উইদাউট এ টেইল বা লেজকাটা যাওয়া শেয়ালের গল্প আমরা প্রায় সবাই ছোটবেলা থেকে পড়ে আসছি। এটা একটা দারুণ গুরুত্বপূর্ন গল্প।

গল্পের সারাংশ এই, এক বনে ছিল এক ধূর্ত শেয়াল। সে একদিন ফাঁদে পড়ে এবং তার লেজ হারায়। অতঃপর সে নিজ এলাকায় ফিরে আসে। অন্য সব শেয়ালদের বুঝাতে থাকে লেজের কোন প্রয়োজন নেই। লেজ কাটলে সুন্দর দেখায়। এইজন্য সে লেজ কেটে ফেলেছে। সবার লেজ কেটে ফেলা উচিত তার মত।

শেয়ালেরা তার কথা শুনছিল। তখন এক বৃদ্ধ শেয়াল বুঝতে পারলেন ধূর্ত শেয়ালের চালাকি। তিনি সবাইকে বললেন, ধূর্ত শেয়াল নিজে ফাঁদে পড়ে লেজ হারিয়েছে। এখন সবাইকে বলছে সবার লেজ কেটে ফেলতে।

গল্পের নীতিশিক্ষাঃ কেউ যখন উপদেশ দেয় তখন সেখানে তার কোন লাভ আছে কী না তা খতিয়ে দেখতে হবে। এটি অবশ্যই গুরুত্বপূর্ন একটি বিষয়। এবং অথরিটি বা বিশেষজ্ঞ হিসেবে পরিচিতদের ভুল প্রভাব থেকে বাঁচতে এটি অবশ্যই করতে হবে। 


ই-পাসপোর্ট  E-Passport

সমাধান কী :  যার যার সমস্যা সে নিজে দূতাবাসে গিয়ে  কথা বলুন ও বিষয়টি বুঝুন। অন্যের কথায় ও কাজে প্রলোভিত হয়ে একটি গোষ্ঠীকে বিপদগ্রস্থ্য করবেন না। দূতাবাসে যারা কর্মরত আছেন উনারা অন্য কোন গ্রহের মানুষ না উনারা অন্য কোন গ্রহ থেকে আসে নাই। উনারা আমাদের ভাই আমাদের দেশের মানুষ, আমার বিশ্বাস উনারা কখনোই চায় না অল্প কিছু মানুষের জন্য স্পেনে বসবাসরত হাজার হাজার প্রবাসী বাংলাদেশীদের রেসিডেন্স কার্ডে সমস্যা হোক।

আপনারা জানেন আংশিক পরিবর্তন ছাড়া বড় কোন পরিবর্তন স্প্যানিশ সরকারও এখন করে দিচ্ছে না।  আপনি যদি মনে করেন জাতীয় পরিচয়পত্র দিয়ে পাসপোর্টের সকল তথ্য পরিবর্তন করবেন তবে অবশ্যই মাথায় রাখবেন আপনি কি স্পেনে বসবাস করার জন্য রেসিডেন্স পরিবর্তন করতে পারবেন ??  উত্তর হচ্ছে পারবেন না।

আবার গল্পে ফিরি,,  আসলে সত্যি কি লেজকাটা শেয়াল পুরোপুরি ব্যর্থ হয়েছিল? নাকী অল্প শেয়ালেরা এটাকে ফ্যাশন হিসেবে গ্রহণ করেছিল?

উত্তর: লেজকাটা শেয়াল এর কথায় প্রভাবিত হয়ে অল্প সংখ্যক শেয়াল তাদের লেজ হয়ত কেটে ফেলেছিল। এমন হওয়া অস্বাভাবিক না। মানুষের সমাজে দেখা যায়, বিভিন্ন কাল্টও তাদের দলে লোক ভিড়াতে সক্ষম হয়। নতুন কোন চিন্তা বেশিরভাগ লোক গ্রহণ না করলেও অল্প কিছু লোক গ্রহণ করতে পারে। এইভাবেই সামাজিক পরিবর্তনের ক্ষেত্র তৈরী হয়।

শেয়ালদের মধ্যেও কিছু শেয়াল এমন থাকা অস্বাভাবিক না। লেখাটি শেয়ার করুন, তবে কপি করা থেকে বিরত থাকুন।
অন্যের সৃজনশীলতার মূল্য দিন।
সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পেতে আমাদের ফলো করুন।


হোসাইন ইকবাল

        লেখা
হোসাইন ইকবাল
মাদ্রিদ, স্পেন।




No comments

Powered by Blogger.