মাদ্রিদে আবাসন সার্টিফিকেট ( informe de Vivienda) স্ক্যাম
স্পেনে বসবাসরত একজন বৈধ নাগরিক যদি বাংলাদেশ থেকে তার পরিবারকে আনতে চান, তাহলে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হয়। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হল বাসস্থান সংক্রান্ত আবাসন সার্টিফিকেট যা Comunidad de Madrid বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে সংগ্রহ করতে হয়।
Vivienda Certificado হল একটি নথি যা প্রমাণ করে যে আবেদনকারীর বসবাসের জন্য উপযুক্ত একটি বাসস্থান আছে। স্পেনে পরিবার পুনর্মিলনের (Reagrupación Familiar) অনুমোদনের জন্য এটি একটি বাধ্যতামূলক নথি ।
স্পেনে পরিবার নিয়ে আসার ক্ষেত্রে, সরকারের কাছে নিশ্চিত করতে হয় যে আনতে চাওয়া পরিবারের সদস্যদের জন্য যথেষ্ট বাসস্থান রয়েছে। এর ফলে পরিবারটি আর্থিক বা সামাজিক সমস্যায় না পড়ে এবং আইন অনুযায়ী সুস্থ ও স্বাভাবিক পরিবেশে বসবাস করতে পারে।
Vivienda Certificado পাওয়ার শর্তাবলী
১ বাসস্থানের মালিকানা বা ভাড়া চুক্তি, আবেদনকারীর একটি বৈধ বাসস্থান থাকতে হবে, যা কিনা তার নিজস্ব হতে পারে অথবা বৈধ ভাড়া চুক্তির (Contrato de Arrendamiento) মাধ্যমে পাওয়া যেতে পারে।
২ পর্যাপ্ত জায়গা, বাসস্থানের আকার পরিবারের সদস্যসংখ্যার তুলনায় যথাযথ হতে হবে। সাধারণত, প্রতিটি সদস্যের জন্য নির্দিষ্ট পরিমাণ জায়গা থাকা বাধ্যতামূলক।
৩ স্বাস্থ্যকর অবস্থা, বাসস্থানটি বসবাসের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত হতে হবে। পানি, বিদ্যুৎ, গ্যাস ইত্যাদি মৌলিক সুবিধা থাকতে হবে।
৪ প্রয়োজনীয় নথিপত্র, আবেদনকারীর বাসস্থানের মালিকানা সংক্রান্ত দলিল বা বৈধ ভাড়া চুক্তি, ইউটিলিটি বিল, এবং পরিচয় সংক্রান্ত নথি (NIE/DNI) জমা দিতে হতে পারে।
১ প্রথমে Comunidad de Madrid এ একটি নির্ধারিত ফি (tasa) দিয়ে আবেদন করতে হয়।
২ প্রয়োজনীয় নথি জমা দিন।
৩ Comunidad de Madrid এর পরিদর্শক আপনার বাসায় এসে এটি বসবাসের উপযোগী কি না তা পরীক্ষা করবে।
৪ যদি বাসা নির্ধারিত মানদণ্ডে উত্তীর্ণ হয়, তাহলে তারা Favorable আবাসন সার্টিফিকেট প্রদান করবে।
৫ যদি বাসায় কোনো ত্রুটি পাওয়া যায়, তাহলে ১৫-২০ দিনের সময় দেওয়া হবে তা ঠিক করার জন্য।
৬ আপনি বাসা ঠিক করার পর, কর্তৃপক্ষ পুনরায় পরিদর্শন করে এবং সব কিছু ঠিক থাকলে Favorable প্রদান করা হয়।
৭ এই আবাসন সার্টিফিকেট বৈধতা থাকে ১ বছর।
আবেদন করতে কত সময় লাগে?
সাধারণত, আবেদন জমা দেওয়ার পর ১৫ থেকে ৩০ দিনের মধ্যে আবাসন সার্টিফিকেট ইস্যু করা হয়। তবে এটি নির্ভর করে সংশ্লিষ্ট অফিসের কাজের চাপ এবং পরিদর্শন প্রক্রিয়ার উপর।
সম্প্রতি, কিছু বাংলাদেশি দালালরা Vivienda Certificado এর ভুয়া কাগজপত্র তৈরি এবং কেনাবেচার মাধ্যমে প্রতারণা করছে। অনেক ক্ষেত্রে, আবাসন সার্টিফিকেট ইস্যু করা হলেও বাস্তবে সেই বাসার কোনো অস্তিত্ব নেই। এসব জাল আবাসন সার্টিফিকেট ৩,০০০ ইউরো পর্যন্ত দামে বিক্রি করা হচ্ছে।
এমনকি, Comunidad de Madrid এর কোনো কর্মকর্তা সরেজমিনে পরিদর্শনে না এসে, ভিডিও কলেও যাচাই না করে দালালরা আবাসন সার্টিফিকেট প্রদান করছেন বলে অভিযোগ উঠেছে।
সম্প্রতি এক ব্যক্তির ঘটনা সামনে এসেছে যেখানে তিনি ২,৭০০শ ইউরো দিয়ে একটি Vivienda Certificado কিনেছিলেন, কিন্তু পরে দেখা যায় এটি সম্পূর্ণ জাল। যখন তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওয়েবসাইটে CSV নম্বর চেক করেন, তখন এটি "No existe la instancia del certificado asociada al código de verificación (CSV)" বলে দেখায়, যার অর্থ হল আবাসন সার্টিফিকেট বাস্তবে বিদ্যমানই নয়।
বিশেষ তথ্য: করোনাকালীন সময়ে Comunidad de Madrid-এর পরিদর্শকরা সরাসরি বাসায় না এসে ভিডিও কলের মাধ্যমে বাসার অবস্থা যাচাই করতেন।
বর্তমানে, ভুয়া Vivienda Certificado দিয়ে হয়তো অনেকের কাজ হয়ে যাচ্ছে এবং অনেকেরই হয়ে যাবে, তবে মাঝে মাঝে ২-৪ টা ধরা পড়লেই এই পদ্ধতিতে পরিবর্তন আসতে পারে এবং এটি সবার জন্য কঠিন হয়ে যাবে। ভবিষ্যতে হয়তো Comunidad de Madrid আরও কঠোর নিয়ম চালু করতে পারে, যা প্রকৃত আবেদনকারীদের জন্য বড় সমস্যা তৈরি করবে।
বর্তমানে মাদ্রিদে বাসা পাওয়া অনেক কঠিন, এমনকি বাসা ভাড়ারও সহজে মেলে না। তবে চেষ্টা করুন একটি বাসা নেওয়ার এবং নিজের কাজ নিজেই সম্পন্ন করার। দালালদের মাধ্যমে ঝুঁকি নিয়ে ভুয়া আবাসন সার্টিফিকেট নেওয়ার পরিবর্তে আইনসম্মতভাবে আবেদন করাই নিরাপদ।
আমি আমার নিজ চোখে দেখা অভিজ্ঞতা থেকে বলছি, দালালদের প্রতারণা থেকে সাবধান থাকুন এবং সবকিছু যাচাই করে আইন অনুযায়ী কাজ করুন।
আপনার সার্টিফিকেট যাচাই করতে ক্লিক করুন
যারা পরিবারকে স্পেনে আনতে চান, তারা যেন আগেভাগেই এই বিষয়ে প্রস্তুতি নেন এবং দালালদের প্রলোভনে পা না দেন। যেকোনো আবাসন সার্টিফিকেট নেওয়ার আগে সেটির সত্যতা যাচাই করা উচিত।
আপনার যদি এই বিষয়ে আরও তথ্যের প্রয়োজন হয়, তবে Comunidad de Madrid এখানে ক্লিক করুন এর অফিসিয়াল ওয়েবসাইট পরিদর্শন করতে পারেন বা একজন অভিবাসন বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন।
লেখাটি শেয়ার করুন, তবে কপি করা থেকে বিরত থাকুন।
অন্যের সৃজনশীলতার মূল্য দিন।
সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পেতে ফলো করুন।
লেখক




No comments