হ্যালো স্পেন। অধৈর্য হওয়া যাবে না, অতিরিক্ত আত্মবিশ্বাসও নয়।
জীবনের বিভিন্ন ক্ষেত্রে আমরা অনেক সময় অধৈর্য হয়ে পড়ি বা অতিরিক্ত আত্মবিশ্বাসে ভুগি। এই দুটিই আমাদের সাফল্য এবং স্থিতিশীলতার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।
অধৈর্য হওয়া যাবে না
মজিদ চাচা স্পেনে ৫ বছর ধরে বসবাস করছেন। গত বছর তিনি স্পেনের ১ বছরের রেসিডেন্ট কার্ড পেয়েছিলেন, যার মেয়াদ ডিসেম্বরে শেষ হয়েছে। তিনি রিনিউ করার জন্য আবেদন জমা দিয়েছেন, এবং নিয়ম অনুযায়ী এতে ৬ মাস সময় লাগতে পারে (অনেকের ৭ দিনেও আসছে resolución favorable)। কিন্তু মাত্র ২ মাস না যেতেই তিনি ধৈর্য হারিয়ে ফেলেন এবং ফলাফল জানার জন্য নিজে থেকেই আদালতে ছুটে যান, জানার জন্য যে কেন লেট হচ্ছে।
এখানেই শুরু হয় সমস্যা। পরিমানে দেখা যায় আদালতে যাওয়ার পর, মজিদ নামে একটি পুরনো মামলা হয়েছে ৭ বছর আগের । এক ব্যক্তি একজন পাকিস্তানি দালালের মাধ্যমে পাকিস্তানি পাসপোর্ট ব্যবহার করে স্পেনে প্রবেশ করেছিলেন তার নামও ছিলো মজিদ। যদিও আমার গল্পের মজিদ চাচার এই মামলার কোনো সংশ্লিষ্টতা ছিলনা। তবে আদালতে না গেলে হয়তো এই মামলা তার নামে বসত না। মজিদ চাচা আদালতে গিয়েই নিজের নামে সেই পুরনো মামলার কেসটি আবার সক্রিয় করে ফেলেন। এখন তাকে এই মামলার জটিলতায় পড়তে হয়েছে, যা তিনি সহজেই এড়াতে পারতেন যদি ধৈর্য ধরে অপেক্ষা করতেন।
শিক্ষা: অধৈর্য হয়ে কোনো সিদ্ধান্ত নিলে তা বড় ধরনের সমস্যা তৈরি করতে পারে। নিয়মিত প্রক্রিয়াগুলো সময় নেয়, এবং ধৈর্য ধরে অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ।
অতিরিক্ত আত্মবিশ্বাস হওয়া যাবে না
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলতি বিপিএলে রংপুর রাইডার্স টানা ৮ ম্যাচ জয়ের রেকর্ড গড়ে। এই সাফল্য তাদের মধ্যে অতিরিক্ত আত্মবিশ্বাস তৈরি করে। তারা মনে করতে থাকে যে তারা অপরাজেয় এবং কোনো পরিকল্পনা বা কৌশল ছাড়াই পরের ম্যাচগুলো খেলতে নামে। ফলাফলস্বরূপ, তারা টানা ৪ ম্যাচ হেরে যায় এবং লিগ পর্বের খেলা শেষ করে।
এই দলের অতিরিক্ত আত্মবিশ্বাস তাদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। তারা ভুলে গিয়েছিল যে প্রতিটি ম্যাচই আলাদা, এবং প্রতিযোগিতায় সাফল্য পেতে হলে প্রতিটি ম্যাচে সমান গুরুত্ব এবং কৌশল নিয়ে খেলতে হয়।
শিক্ষা: অতিরিক্ত আত্মবিশ্বাস আপনাকে আত্মতুষ্টিতে ভুগিয়ে ফেলতে পারে, যা ব্যর্থতার দিকে নিয়ে যেতে পারে। সাফল্য পেতে হলে বিনয়ী এবং সচেতন থাকা জরুরি।
জীবনের প্রতিটি ক্ষেত্রে ধৈর্য এবং আত্মবিশ্বাস দুটিই গুরুত্বপূর্ণ। তবে এদের মধ্যে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত প্রয়োজন। অধৈর্য হয়ে গেলে আমরা ভুল সিদ্ধান্ত নিই, আর অতিরিক্ত আত্মবিশ্বাস আমাদের আত্মতুষ্টিতে ভুগিয়ে ব্যর্থতার দিকে ঠেলে দেয়।
মাদ্রিদ, স্পেন।



No comments