Header Ads

ক্ষণভঙ্গুর জীবন

 ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখগুলোকে তুচ্ছ মনে করে হৃদয় প্রসারিত করতে কয়জন ই বা পারে। কিন্তু এ কাজ যারা পারে তাদের জীবন ভালবাসায় পূর্ন হয়ে যায়। জীবনে দুঃখ থাকবেই। সুখ এবং দুঃখ ধারাবাহিক ভাবে জীবনে আসবে।

জীবনে চলতে গেলে সবাইকে লাগবে না। চলার পথে যারা সব সময় পাশে থাকবে তারা হলো পরিবার। হাজার হাজার বন্ধু, বান্ধবী, শুভাকাঙ্খী আছে তাদের নিয়ে গর্ব করেন। কিন্তু যখন বিপদে পড়বেন খারাপ সময় আসবে তখন দেখবেন গুটিকতক মানুষকে পাশে পাচ্ছেন এবং সে মানুষগুলো হলো পরিবারেরই সদস্য।
জগৎ ভালো এবং কালোরও। এ জগৎ সুখ ও দুঃখের, আশা-হতাশার, প্রাপ্তি ও অপ্রাপ্তির। অসংখ্য স্বাভাবিকের সঙ্গে অজস্র অস্বাভাবিকতাও রয়েছে জগতে। সুখ কিনতে হলে সঙ্গে দুঃখ ফ্রি। শুধু ভালোটাই জুটবে এমন প্যাকেজ ডিল মানুষকে দেওয়া হয়নি। ভালো থাকা বা না থাকা সবটা মানুষের হাতে নেই। আবার এ কথাও ঠিক, মানুষ চাইলে ভালো থাকার উপায় বের করে নিতে পারে। সে সামর্থ্য মানুষের আছে।
একটু ভাল করে ভেবে দেখবেন এই আপনার অনেক বন্ধু, আত্মীয় স্বজন আপনাকে দেয়ার মত কিছুই দেয়নি। কিছুই না। আবার অনেক কিছু দিয়েছে। তারা আপনার থেকে কেড়ে নিয়েছে অনেক কিছু, এখনো নিচ্ছে।
হয়তো কিছু মানুষের ভালবাসা পেয়েছেন। কিছু মানুষের সাথে ভালো সম্পর্ক হয়েছে, দারুণ কিছু বন্ধু-বান্ধ পেয়েছেন। কিন্তু হিসেব মিলিয়ে দেখুন তারা বেশিরভাগই এখন অপরিচিতদের লিস্টে, অথবা তাদের অপরিচিত লিস্টে। কারো কারো সাথে লাস্ট কবে কথা হয়েছে/ কবে ফোন করেছেন কবে দেখা করেছেন সেই ডেট টা বের করা জন্য এভারেস্ট জয়ের সমান। কেউ কেউ সেই কবেই হারিয়ে গেছে। আর ফিরেও তাকায়নি।
কিছু মানুষ আছে সহানুভূতি পাওয়ার জন্য যারা আবেগ নিয়ে খেলে, যাকে বলা যেতে পারে আবেগের পরজীবী, তাদের থেকে দূরে থাকাই ভালো। এই ধরনের মানুষ নিজেকে খুবই ভঙ্গুরভাবে উপস্থাপন করে অন্যের সহানুভূতি যোগাড় করবে। তারপর নিজের কাজ হয়ে গেলে সেই মানুষকে অগ্রাহ্য করবে।
যতক্ষণ না সেই মানুষটার প্রয়োজন ফুরাচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা হয় স্বার্থপর, একগুয়ে, চাহিদা পূরণের জন্য চেষ্টা চালিয়ে যাবে।
"" আবেগ বেঁচে যারা সম্পর্ক করে তারা ভালোবাসা চায় না, তারা খালি শক্তিটাই শুষে নেয়।""
জীবনে যখন সুখের সময়ে থাকবেন, সুখে থাকা মুহূর্ত গুলো সবাইকে চিন্তায় ফেলবে। দুঃখের সময়ে থাকবেন, যখন কোনো সফলতা থাকবে না তখন পাশে কেউ নাই,, শেষ। অথচ ভাববেন কত মানুষ না জানি মনে রেখেছে, অমুক তমুক নিশ্চই মিস করছে। কিন্তু বিশ্বাস করুন একমাত্র পরিবার আর গুটিকতক কাছের মানুষ ছাড়া বাকি কেউ মনেই করে নি।
*তারপর, কিছু মানুষের কাছে আপনি ঋণী। আপনি যে এত দূর আসতে পেরেছেন, এতে অনেকের অবদান আছে। অনেকেই সাহায্য করেছে। পাশে থেকেছে। আপনি জানেন কি না জানি না; আপনি কিন্তু এঁদের কাছে ঋণী। এবার আপনার নৈতিক দায়িত্ব তাঁদের জন্য কিছু করা। প্রতিদান দেওয়ার। এখন কাকে প্রতিদান দেবেন, তা খুঁজে বের করতে হবে। হতে পারে এলাকার জন্য কিছু করলেন। হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা গোটা বাংলাদেশের জন্য কিছু করলেন। আর যখনই কোনো কাজ করতে যাবেন, নিজের প্রতি আস্থা রাখতে হবে। যেন অন্য কারও কথায় মন ভেঙে না যায়। জীবনটা খুব অল্প সময়ের জন্য। এ সময় নেতিবাচক চিন্তাগুলো যেন ভর করে না বসে।
জীবন হলো ক্ষণভঙ্গুর। দুচোখ বন্ধ করলে যেখানে শূন্যতা ছাড়া কিছুই দেখা যায় না, সেখানে কি লাভ দুঃখ কষ্টকে জীবনের সাথে বয়ে নিয়ে বেড়ানোর।




হোসাইন ইকবাল মাদ্রিদ, স্পেন।


No comments

Powered by Blogger.