Header Ads

বাংলাদেশিদের অবৈধ নিয়মিতকরণে স্পেনে পুলিশ অভিযান, তালাভেরা দে লা রেইনায় ৪ গ্রেপ্তার

তালাভেরা দে লা রেইনা (স্পেন)-এ অবৈধ অভিবাসন নিয়ে পুলিশ অভিযান ৪ জন গ্রেপ্তার, ২০০ জনের বেশি তদন্তাধীন। স্পেনের জাতীয় পুলিশ একটি বড় অপরাধ চক্রকে ধরেছে, যারা বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে নিয়মিত করার (লিগ্যাল পেপার বা রেসিডেন্স পারমিট নেওয়ার) কাজ করত। এই চক্রটি তোলোদো প্রদেশ থেকে কাজ করত এবং তাদের বিরুদ্ধে ৬০০-র বেশি ভুয়া কাগজপত্রের মাধ্যমে নিয়মিতকরণের ঘটনা ধরা পড়েছে।

ছবি AI

কীভাবে কাজ করত চক্রটি

২০২4 সালে শুরু হওয়া তদন্তে দেখা যায় যে, অনেক বাংলাদেশি মাদ্রিদ থেকে তালাভেরা দে লা রেইনা বাসস্ট্যান্ডে আসে  হাতে ফাইলপত্র থাকে  এবং একই দিনে আবার মাদ্রিদ ফিরে যায়।

তদন্তে জানা যায়, তারা সবাই একই রিয়েল এস্টেট অফিসে (ইনমোবিলিয়ারিয়া) যেত, যেখানে তাদের ভুয়া ভাড়ার চুক্তিপত্র (rent contract) দেওয়া হতো। এই ভুয়া চুক্তির মাধ্যমে তারা এম্পাদ্রোনামিয়েন্তো (নিবন্ধন) করত, যাতে পরে পরিবারের সদস্যদের স্পেনে আনার (family reunification) কাগজপত্র জমা দেওয়া যায়।

এরপর তারা একটি নোটারিয়া অফিসে গিয়ে ভুয়া নোটারি অ্যাক্টা (Actas Notariales) তৈরি করত যাতে দেখানো হতো যে বাড়িগুলো পরিবার থাকার উপযুক্ত, যদিও বাস্তবে কেউ সেখানে থাকত না।

শেষ ধাপে, তারা তোলোদোর একজন আইনজীবীর মাধ্যমে এই সব কাগজ ব্যবহার করে পরিবার পুনর্মিলনের আবেদন (reagrupación familiar) জমা দিত। ওই আইনজীবী জানতেন যে কাগজগুলো ভুয়া।

কত টাকা আয় করত এই চক্র

প্রত্যেক ব্যক্তি বা পরিবারের সদস্যদের কাগজ করতে তারা প্রতি জনে ১,৫০০ থেকে ২,০০০ ইউরো নিত। এইভাবে তারা ৬০০-র বেশি মানুষকে অবৈধভাবে নিয়মিত করে, মোট ৯ লাখ থেকে ১২ লাখ ইউরো পর্যন্ত আয় করে।

চক্রের মধ্যে ছিল 

*মধ্যস্থ (mediadores): যারা কাগজ তৈরি ও যোগাযোগ করত

*বাসা খুঁজে দেওয়া লোকজন (captadores): যারা নামমাত্র বাড়ি দেখিয়ে নিবন্ধন করাত

*অভিবাসী গ্রাহক সংগ্রহকারীরা

পুলিশ তাদের কাছ থেকে অনেক নথি ও ৪,০০০ ইউরো নগদ টাকা উদ্ধার করেছে।

মামলা ও তদন্ত

মোট ৪ জন গ্রেপ্তার হয়েছে,

আরও ২০০ জনের বেশি মানুষ তদন্তাধীন।

তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে

*নথি জালিয়াতি (falsedad documental)

*অভিবাসন আইন ভঙ্গ

*অপরাধী সংগঠনের সদস্য হওয়া (grupo criminal)

তদন্ত এখনো চলছে, এবং পুলিশ জানিয়েছে, অন্যান্য প্রদেশেও একই ধরনের চক্র থাকতে পারে।

সোর্স লিংক

No comments

Powered by Blogger.