Header Ads

দিনারপুর সার্ভিস এইডের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

স্পেনে বসবাসরত দিনারপুরবাসীদের সংগঠন দিনারপুর সার্ভিস এইডের উদ্যোগে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা শাহ শহিদুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়।



অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনারপুর সার্ভিস এইডের সভাপতি মোঃ ইদ্রিস মিয়া। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হোসাইন ইকবাল ও সহ-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম।


অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ফাহমিদ আহমেদ। এরপর সংগঠনের পরিচিতি, দিনারপুরের ইতিহাস, ঐতিহ্য ও প্রবাসে সংগঠনের বিভিন্ন সামাজিক কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ছায়েদ মিয়া।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরুজ্জামান সুন্দর, সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল মোজাক্কির, সাবেক সভাপতি গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেন, মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক ঢাকা জেলা এসোসিয়েশন ইন স্পেন এবং আবু জাফর রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেন।



এছাড়াও অনুষ্ঠানে দিনারপুর সার্ভিস এইডের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং প্রবাসী কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিশেষভাবে উপস্থিত ছিলেন: জিলা মিয়া, জুনেদ মিয়া, সিয়াম আহমেদ, রেদুআন আহমেদ, শাহিন আহমেদ, নজরুল ইসলাম, গাজি আহমেদ, রফু মিয়া, সুলতান আহমেদ, পারভেজ আহমেদ, কুরুশ আলী, রুবেল আহমেদ, শাহিন তালুকদার, কাওসার আহমেদ, বদরুজ্জামান, রায়হান আহমেদ, বিন আমির, এমরান আহমেদ, ফারসু আহমেদ, রোমান আহমেদ সহ আরও অনেকে।


অনুষ্ঠানের এক পর্যায়ে সংবর্ধিত অতিথি শাহ শহিদুল ইসলামকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনার জবাবে তিনি তার বক্তব্যে সংগঠনের বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সংগঠনের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।



বক্তারা এসময় বলেন, স্পেনে নতুন যারা আসছেন তাদেরকে সব ধরনের সহযোগিতা করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। প্রবাসে সবাইকে মিলেমিশে থাকতে হবে এবং একে অপরের সুখ-দুঃখে পাশে থাকতে হবে। তারা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে চলার এবং সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।


অনুষ্ঠানটি ঈদের আনন্দ, ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে এক মিলনমেলায় পরিণত হয়।

No comments

Powered by Blogger.