Header Ads

circunstancias de vulnerabilidad (অসহায় অবস্থা): কারা সুযোগ পাবেন?

 ছোট শিশু বা নির্ভরশীল ব্যক্তির দায়িত্বে থাকা, চাকরি পেতে অসুবিধা হওয়া বা পর্যাপ্ত আয় না থাকা এসবকে “ঝুঁকিপূর্ণ পরিস্থিতি” (vulnerabilidad) হিসেবে প্রমাণ করা যাবে। যারা বিশেষ নিয়মে বৈধতা (regularización extraordinaria) পাওয়ার জন্য আবেদন করবেন, তাদের অনেককেই একটি নির্দিষ্ট রিপোর্ট পূরণ করে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।

এই রিপোর্টের ফর্মটি সম্প্রতি অন্তর্ভুক্তি, সামাজিক নিরাপত্তা ও অভিবাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এতে ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সুনির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ করা হয়েছে, যা আগে পরিষ্কার ছিল না এবং রাষ্ট্রপরিষদের (Consejo de Estado) পর্যবেক্ষণের পর চূড়ান্ত করা হয়।

ফর্মে যেসব বিষয় বিবেচনা করা হবে সেগুলো হলো




সামাজিক বিচ্ছিন্নতা বা সহায়তার অভাব, গৃহহীনতা বা অনিরাপদ বাসস্থান, বৈষম্য বা সামাজিক বঞ্চনা, পর্যাপ্ত আয় না থাকা, দারিদ্র্য বা অর্থনৈতিক ঝুঁকি, চাকরি পাওয়ার অসুবিধা, ছোট সন্তান বা নির্ভরশীল ব্যক্তির দায়িত্ব, ঝুঁকিপূর্ণ পারিবারিক অবস্থা, একক অভিভাবক পরিবারে আর্থিক কষ্ট, মানসিক বা সামাজিক ঝুঁকি, শোষণ বা নির্যাতনের ঝুঁকি, অথবা অন্য কোনো বিশেষ পরিস্থিতি।

এই ফর্মটি সামাজিক সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান বা সরকারের অনুমোদিত এনজিও দ্বারা পূরণ ও সত্যায়িত করতে হবে। এদের তালিকা সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাওয়া যাবে।

তবে কিছু ক্ষেত্রে এই রিপোর্ট প্রয়োজন হবে না, যেমন: যারা আশ্রয়প্রার্থী (asylum seeker), যাদের ছোট সন্তান বা নির্ভরশীল সদস্য আছে, অথবা যাদের ইতিমধ্যে চাকরির প্রস্তাব রয়েছে।

সরকারের প্রকাশিত গেজেট (BOE)-এ বলা হয়েছে, “ঝুঁকিপূর্ণ পরিস্থিতি” বলতে বোঝানো হয়েছে এমন অবস্থা, যেখানে একজন বিদেশির অনিয়মিত প্রশাসনিক অবস্থান ও তার ব্যক্তিগত, সামাজিক, অর্থনৈতিক বা পারিবারিক সমস্যা তার জীবনমান ও মৌলিক অধিকার পাওয়ার পথে বাধা সৃষ্টি করে।

এই সংজ্ঞাটি বেশ বিস্তৃত হওয়ায় রাজনৈতিক দল পোদেমোস (Podemos) এটিকে স্বাগত জানিয়েছে। তবে তারা মনে করে কিছু শর্ত, যেমন অপরাধমূলক রেকর্ড না থাকার প্রমাণ, অপ্রয়োজনীয়ভাবে যুক্ত করা হয়েছে।

রাষ্ট্রপরিষদের পর্যবেক্ষণের পর আইনটি কিছুটা কঠোর করা হলেও, সরকার চেষ্টা করেছে যাতে সর্বাধিক মানুষ এই সুবিধার আওতায় আসতে পারে। তাই নিয়মটি একদিকে বিস্তৃত, আবার অন্যদিকে কিছুটা কঠোরও করা হয়েছে।

 Vulnerabilidad PDF ফর্মটি এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন


তথ্যসূত্র elmundo

হোসাইন ইকবাল
মাদ্রিদ, স্পেন। 

No comments

Powered by Blogger.