বাংলাদেশ দূতাবাসে বাংলা বর্ষবরণ ১৪২৫
বাংলাদেশ দূতাবাস মাদ্রিদের আয়োজনে বাংলা বর্ষবরণ ১৪২৫ উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে। এতে বাঙালি কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিতিতে আরও প্রাণবন্ত হয়ে উঠে। এ 
উপলক্ষ্যে দূতাবাসের মিলনায়তনে গত ১৪ এপ্রিল শনিবার ও বর্ষবরণ উপলক্ষে বাংলাদেশে ঐতিহ্যবাহি খাওয়া দাওয়া ছাড়াও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দেশীয় গানের মূর্ছনায় ভিন্ন আমেজ ছিল পুরো অনুষ্ঠান জুড়ে। 
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার। প্রধানঅতিথি তাঁর বক্তব্য বলেন,
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত,যুগ যুগ ধরে হিন্দু মুসলমান এক বৃন্তে দুটি ফুলের মতো আছে।
তিনি আরও বলেন, অসাম্প্রদায়িক চেতনা, ধর্ম নিরপেক্ষতা, উদার গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণই হউক আমাদের অঙ্গীকার। বৈশাখের উত্তাপ আর ঝড় পুরনোকে ভেঙে নতুনকে সৃষ্টি করার শক্তির প্রতীক। বাঙালির নতুন বছরে জীবনকে আরও সুন্দর করে গড়ে তোলার সংকল্প করার এটিই উপযুক্ত সময়।
স্পেনে বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সরী মিনিষ্টার হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলা কমিউনিটির বিশিষ্ট ব্যক্তবর্গ ছাড়াও আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের নেতৃবৃন্দ। দূতাবাসের কমার্সিয়াল কাউন্সিলর নাভিদ শফিউল্লাহর পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে জাতীয় সংগীতসহ বৈশাখের বাংলা গান পরিবেশিত হয়। পরে রাষ্ট্রদূতের নেতৃত্বে দূতাবাস কর্মকর্তাদের আতিথেয়তায় উপস্থিত ব্যক্তিবর্গের মাঝে ঐতিহ্যবাহী বাংলা খাবার পরিবেশন করা হয়।
,রাজনীতিবিদ ও কমিউনিটির নেত্রীবৃন্দের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন , বোরহান উদ্দীন, এ কে এম জহিরুল ইসলাম,জহিরুল ইসলাম নয়ন, আব্দুল কাইউম সেলিম, ফয়জুর রহমান, আব্দুর রহমান, জাকির হুসেন,আইনজীবি তারেক হুসেন,আজম খাল প্রমুখ। এ দিনটিকে ঘিরে প্রবাসে উৎসব আমেজ থাকে সবার মনে প্রানে।

No comments