স্পেনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৩৭ তম শাহাদাত বার্ষিকী পালিত
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৩৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে প্রতিবাদ সভা ও ইফতার মাহফিল এর আয়োজন করেছে স্পেন বিএনপি ও অঙ্গ সংগঠন।
গত বুধবার (৩০ জুন) মাদ্রিদে বাঙালি অধ্যুষিত এলাকা লাভাপিয়েস ফাগুনী রেস্টুরেন্টে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে এ প্রতিবাদ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
স্পেন বিএনপির সভাপতি খোরশেদ আলাম মজুমদারের সবাপত্বিতে, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহেল ভূঁইয়া ও সাংগঠনিক সম্পাদক আবু জাফর রাসেল এর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি মোজ্জামেল হোসেন মনু, আবুল খায়ের, সৈয়দ মাসুদুর রহমান নাসিম, মিল্টন ভূঁইয়া কচি, আবু তাহের, মনির আহমেদ, সুহেল আহমেদ সামছু, আনোয়ারুল আজিম, হেমায়েত খান, জাকিরুল ইসলাম জ্যাকি, হুমায়ুন কবির রিগ্যান, শেখ কবির, সায়েদ মিয়া, ছানুর মিয়া ছাদ, শাওন আহমেদ, আলী হোসেন চৌধুরী, জাকির চৌধুরী, আবিদুর রহমান জসিমসহ যুবদল, সেচ্ছাসেবকদল, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, আমরা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় আন্দোলন চালিয়ে যাবো, আমরা বেগম জিয়ার যে পর্যন্ত মুক্তি না হবে, সেই পর্যন্ত যত রকম আন্দোলন প্রয়োজন আমরা করবো। সরকার মিথ্যা মামলায় বেগম জিয়াকে কারাবন্দী করে রেখে গণতান্ত্রিক অধিকার বাধাগ্রস্ত করে রেখেছে। এদেশে কেউ গণতান্ত্রিক আদর্শ ধ্বংস করতে পারে নাই, আর পারবেওনা।
পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তাঁর আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া প্রতিবাদ সভা ও ইফতার মাহফিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও শারিরিক সুস্থ্যতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

No comments