মাদ্রিদ কমিউনিটির সম্মানে এটি এন বাংলার উদ্যোগে ইফতার
স্পেনের রাজধানী মাদ্রিদে এটিএন বাংলার ইউ কে'র স্পেনের দর্শক ফোরাম আয়োজিত এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে লাভাপিয়েছ কেন্দ্রিক দেশ রেস্তোরাঁয়।
এটিএন বাংলার স্পেন প্রতিনিধি সিদ্দিকুর রহমানের আমন্ত্রণে ও সঞ্চালনায় ইফতার মাহফিলে যৌথভাবে সভাপতিত্ব করেন মাদ্রিদে বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদ কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার ও বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আল মামুন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা এসোসিয়েশন ইন স্পেনের সাবেক সাধারণ সম্পাদক হাফিজ মিয়া, শামিম খান বিপ্লব ,নাহিদ ভুইয়া , কাউছার হোসেন টিপু, সামছুল ইসলাম ,সাংবাদিক ইকবাল হোসেন , সাংবাদিক সুমন মিয়া সহ আরও অনেকে। এসময় বক্তারা এটিএন বাংলার স্পেন প্রতিনিধি এবং অনুষ্ঠানের আয়োজক সিদ্দিকুর রহমানের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতে শক্তি সাহস নিয়ে উদ্দ্যোমী হয়ে সাংবাদিকতা পেশায় আরও বেশি বেশি কাজ করার আহবান জানান। পরে সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আবুল কালাম শিবলু।



No comments