স্পেনে গ্রীষ্মকালীন সময়সূচিতে পরিবর্তন।
এই মার্চ মাসেই স্পেনে গ্রীষ্মকালীন সময়সূচিতে পরিবর্তন ঘটবে। বছরের দুটি সময়, মার্চ ও অক্টোবর মাসে এই পরিবর্তন হয়ে থাকে। এবার এটি ঘটবে মার্চের শেষ সপ্তাহান্তে।
কবে হবে সময় পরিবর্তন?
মার্চের (২০২৫) ২৯ তারিখ শনিবার রাত থেকে ৩০ মার্চ রবিবার ভোরে এই সময় পরিবর্তন কার্যকর হবে। রাত ২:০০টায় (কানারিয়ায় ১:০০টা) ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে ৩:০০টায় (কানারিয়ায় ২:০০টা) নিয়ে যেতে হবে। অর্থাৎ, ৩০ মার্চের দিনটি স্বাভাবিক ২৪ ঘণ্টার বদলে ২৩ ঘণ্টার হবে।
কেন এই পরিবর্তন হয়?
এই সময় পরিবর্তন ইউরোপের বেশিরভাগ দেশে কার্যকর করা হয়, যার উদ্দেশ্য প্রাকৃতিক আলোকে আরও বেশি কাজে লাগানো। স্পেনে এই পরিবর্তন আইন দ্বারা নির্ধারিত, যা Orden PCM/186/2022, de 11 de marzo শিরোনামে (BOE)-তে প্রকাশিত হয়েছে। এটি ২০২২ থেকে ২০২৬ সাল পর্যন্ত সময় পরিবর্তনের ক্যালেন্ডার নির্ধারণ করা হয়েছে।
এটি কীভাবে প্রভাব ফেলবে?
এই পরিবর্তনের ফলে সূর্যোদয় ও সূর্যাস্ত এক ঘণ্টা দেরিতে হবে। ইউরোপীয় ইউনিয়নে এ নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে, তবে অন্তত ২০২৬ সালের আগে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
কোন কোন ডিভাইসে সময় নিজে থেকেই পরিবর্তিত হয়।
আজকের স্মার্টফোন, ট্যাবলেট, কম্পিউটার ও স্মার্ট টিভিগুলো সাধারণত স্বয়ংক্রিয়ভাবে সময় পরিবর্তন করে নেয়। তবে দেয়ালের ঘড়ি, হাতঘড়ি, গৃহস্থালির কিছু ইলেকট্রনিক্স এবং গাড়ির সময় নিজে থেকেই বদলায় না, সেগুলোকে ম্যানুয়ালি পরিবর্তন করতে হবে।
হোসাইন ইকবাল
মাদ্রিদ, স্পেন।


No comments