Header Ads

হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 স্পেনের রাজধানী মাদ্রিদে অবস্থানকারী হবিগঞ্জ জেলার প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা ও ইফতারের আয়োজন করা হয়েছে।সোমবার (২৪ মার্চ) স্থানীয় সময় রাত সন্ধ্যা ৭ টায় মাদ্রিদের লাভাপিয়েস এলাকার বাংলা টাউন রেস্টুরেন্টে হবিগঞ্জ জেলার প্রবাসী বাংলাদেশি ও গ্রেটার সিলেটের নেতাদের এ মিলনমেলা ও ইফতারের আয়োজন করা হয়।


ইফতার পূর্ব আলোচনার শুরুতে নবগঠিত কমিটির শীর্ষ ছয়টি পদের দায়িত্বশীলদের পরিচয় করে দেন কমিউনিটি ব্যাক্তিত্ব সাঈদ মিয়া। 


হবিগঞ্জ জেলা মাদ্রিদ স্পেন


সংগঠনের নবনির্বাচিত কমিটির সভাপতি আলী হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল রানা'র সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর , গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আব্দুল মোজাক্কির, উপদেষ্টা আব্দুল কাইয়ুম মাসুক ,সাধারণ সম্পাদক শিপার আহমদ , কমিউনিটি ব্যাক্তিত্ব আহমেদ আসাদুর রাহমান সাদ, আব্দুল কাইয়ুম সেলিম , বদরুল কামালী , কাউছার হোসেন টিপু সহ অন্যান্য নেতৃবৃন্দ। 


নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা হচ্ছেন সভাপতি আলী হোসেন চৌধুরী , সিনিয়র সহ সভাপতি হাফিজ মিয়া, সাধারণ সম্পাদক রুবেল রানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আমিন , সাংগঠনিক সম্পাদক খিজির আহমদ , সদস্য মিজানুর রহমান চৌধুরী।


হবিগঞ্জ জেলা মাদ্রিদ স্পেন।

এমন সুন্দর আয়োজন করার জন্য মিলনমেলা ও ইফতারে  আসা সবাই হবিগঞ্জবাসীকে ধন্যবাদ জানান।


হবিগঞ্জ অ্যাসোসিয়েশনের  সভাপতি ও সাধারণ সম্পাদক ইফতারে আসা অতিথিদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানান এবং আগামী এপ্রিল মাসের ভিতরে পূর্ণাঙ্গ কমিটি ও মাদ্রিদ কমিউনিটির সবাইকে নিয়ে অভিষেক অনুষ্ঠান করার আশা ব্যাক্ত করেন। 


ইফতার পূর্বে মুসলিম উম্মাহার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক।


সিদ্দিকুর রাহমান
মাদ্রিদ, স্পেন।


No comments

Powered by Blogger.