Header Ads

মাদ্রিদে কোথায়, কখন ঈদের জামাত

 আগামীকাল স্পেনসহ ইউরোপ ও মধ্যপ্রাচ্যে পালিত হবে পবিত্র ঈদ উল ফিতর। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইতোমধ্যে ঈদের চাঁদ দেখা গেছে।

এবছর মাদ্রিদের কাসিনো পার্কে ঈদের জামাতের অনুমতি না পাওয়ায়, বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদে মোট ৬টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।


আমার ব্লগের সকল পাঠক, শুভানুধ্যায়ী ও বিজ্ঞাপনদাতাসহ সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের আন্তরিক শুভেচ্ছা। এই আনন্দঘন মুহূর্তে আমরা একে অপরের পাশে থাকি, ভালোবাসা ভাগ করে নেই এবং ঈদের প্রকৃত সৌন্দর্য উপভোগ করি।

আপনাদের ও আপনাদের পরিবারের জন্য রইল শুভ কামনা। ঈদ মোবারক! 🎉🌙💖

বাইতুল মুকাররাম বাংলাদেশ মসজিদে ঈদের জামাতের সময়সূচি:

প্রথম জামাত: সকাল ৮:২০ মিনিট

দ্বিতীয় জামাত: সকাল ৯:০০ মিনিট

তৃতীয় জামাত: সকাল ৯:৪০ মিনিট

চতুর্থ জামাত: সকাল ১০:২০ মিনিট

পঞ্চম জামাত: সকাল ১১:০০ মিনিট

ষষ্ঠ জামাত: সকাল ১১:৪০ মিনিট

তৃতীয় জামাত থেকে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা থাকবে। মুসল্লিদের অজু করে আসার অনুরোধ জানিয়েছেন মসজিদ কমিটির সভাপতি।

হোসাইন ইকবাল
মাদ্রিদ, স্পেন।


No comments

Powered by Blogger.