Header Ads

এ কেমন ভালোবাসা!

ক অদ্ভুত রিয়েল লাইফ প্রেমের গল্প শুনলাম। মেয়েটা বোবা ,কানেও শুনেনা। ছেলেটা বলে এবং শুনে। তারা একে অন্যকে প্রচন্ড ভালোবাসে। তারা প্রতি রাতে মোবাইলে কথা বলে।
         
এই জায়গায় এসে আমি অবাক হয়ে গেলাম। মেয়েটাত বোবা। কথা কিভাবে বলে?
 
প্রতি রাতে ছেলেটা মেয়েটাকে অসংখ্য স্বপ্নের কথা ,প্রেমের কথা ,অনুভূতির কথা মোবাইলে শুনায়। মেয়ে কানে মোবাইল ধরে রাখে। শুনেনা তবুও। ছেলেটা জানে মেয়ে শুনছে না তবুও বলে যায়। এ কেমন ভালোবাসা।
     
আর মেয়েটা? মেয়েটা প্রিয়তমের কথা কানে শুনেনা ঠিকি। কিন্তু মেয়েটা লিখে জানায়
" ও যখন কল দেয়। আমি চোখটা বন্ধ করে নেই। তারপর ওর মুখটা কল্পনা করি। ও বোকা বোকা চেহারায় আমাকে ওর ছেলেমানুষি প্রেমের কথা বলছে। বাকিটা আমার মন শুনে নেয়। "
এ কেমন ভালোবাসা!
     
আর ছেলেটার কোন আফসোস নেই যে সে অন্য প্রেমিকদের মত প্রিয়তমার কন্ঠে মিষ্টি কথা শুনতে পায়না। ওর আফসোস নেই , তার এমন ভাগ্য নেই যে তার প্রেমিকা তাকে রাজ্যের গল্প করবে আর সে অবাক হয়ে শুনবে।
ছেলেটা বলে
" আমি ওর নিশ্বাসে আমাদের প্রেমালাপ খুঁজে পাই। "
এ কেমন ভালোবাসা!
   
আজকাল যারা ঢালাওভাবে বলে যায় ,
" প্রেম মানেই পোলামাইয়া আকাম করে লিটনের ফ্ল্যাটে। "
তাদের জন্য এমন ভালোবাসা তাদের মুখে থাপ্পড়ের মত। জনৈক নাট্যকারের নাটকে প্রথম প্রচলন করা লিটনের ফ্ল্যাট নামক নোংরা টার্মটির উপরও একটা থাপ্পড় এই ভালোবাসা।
আমি লিখে দিতে পারি ,ওই নাটকে লিটনের ফ্ল্যাট শব্দ ব্যবহারের পর এই কাজ আরো জনপ্রিয় হয়েছে এই দেশে।
আর এই শব্দ ব্যবহার করে কিছু হিংসুক লাইফলেস মোরন আজকাল ঠাট্টার ছলে কাপলদের বলে
" আরে প্রেম মানেত আকাম করা। " এটা কোন হিংসা থেকে আসে জাতি জানে।
এভাবে জেনারেলাইয করে বলে মানে এই বোবা মেয়েটি আর ছেলেটির মত এমন অনেক সত্যিকারের ভালোবাসাকে ইনসাল্ট করে।
       
জ্বী আপনে বলছেন তাতে আজকালকার সব ভালোবাসাই লিটনের ফ্ল্যাটে চলে যায়না।
আজকালকার ভালোবাসা মানেই লিটনের ফ্ল্যাট না।
এখনো অনেক ছেলে মেয়ে লাইব্রেরীতে বসে প্রেম করে। এখনো অনেক মেয়ে টিউশনি করে বেকার প্রেমিকের আর্থিক জোরটুকু হয়। এখনো অনেক ছেলে , প্রেমিকা বেকার এই টেনশনে নিউজ পেপার ঘেটে চাকরির বিজ্ঞাপন খুঁজে যায়।
আপনাদের রুচি খারাপ তো তাই লিটনের ফ্ল্যটের দরজার ফুটা দিয়া হাভাতের মত তাকাইয়া থাকেন।

No comments

Powered by Blogger.