Header Ads

জাগৃতি

      জাগৃতি
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
                      --------------ফখরুদ্দীন রাজি,
                                          মাদ্রিদ, স্পেন

পাপ করেছি তাই
মোল্লা আসিয়া শাসায়ে গিয়াছে,
মোর অধিকার নাই।

অধিকার নাই শান্তি লভিবার
শান্ত শোভন গ্রহে
আপন ভাবিয়া প্রবেশ করিবার
খোদার মহান গৃহে।

অধিকার নাকি খর্ব হয়েছে
পাপের রাহুর গ্রাসে,
কাঠমোল্লারা ফতোয়া দিয়াছে
রাজত্ব চায় ত্রাসে,,,,।

ত্রাসের বাহার পবিত্ররং
পবিত্র সন্ত্রাস !!
খোদারে জুজু বানায়ে ছেড়েছে,
ভীষণ  সর্বনাশ !

মানুষ গড়িয়া তার মহাজন
বলেছেন সাথে সাথে
মানুষ আমার সৃজন সেরা
গড়েছি নিজের হাতে।

প্রিয় মানব আদম আমার
দূর্বল যাহার চিত্ত,
দিলাম তাহারে  ঢালিয়া তব
তওবার মত বিত্ত।

হাজারো পাপে মজিয়া মানব
ফিরে যদিগো কভু
তওবা করিয়া পূন্যপথে ধায়
খুশী হয়েযান প্রভু।

এমন দয়ালে জুজু বানায়ে
ছেড়েছে মুর্খের পাল,
এদেরে হেরিয়া বিমুখ হয়ে যায়
থেমে যায় মহাকাল!

কালে কালে ইহারাই হয়েছে নিয়ত
শোষকের হাতিয়ার,
নিজের আখের গুছায়ে নিয়েছে
হয়েছে পগার পার।

চোর জোচ্ছোর ইহারাই বটে
হিংসুক নটরাজ
তিল তিল করিয়া হিসাব লইতে
প্রস্তুতি নাও আজ।

একে একে সব গুহায় লুকাবে
যত বাটপার দল,
জেগে ওঠো তাই ছত্রী সেনা ভাই
ছেড়ে যতসব ছল।

        ২২/১০/২০১৭ইং

No comments

Powered by Blogger.