Header Ads

ইচ্ছা

ইচ্ছা
লুৎফুননাহার পলাশী
১৫/১০/১৭ইং
___________________

তোমায় নিয়ে শিঁলিগুড়িতে
একটা চায়ের দোকান দিতে চাচ্ছি!
তুমি,যাবে আমার সঙ্গে?
যেথায় যাব আমি,
তুমি থাকবে আমার অঙ্গে!!

খু....ব বেশী চাওয়া নাই আমার
মোটা কাপড়,মোটা ভাত
জড়িয়ে দিও গায়,
তোমার আমার ভালবাসা
দেখবে পাড়াময়।।

সন্ধ্যে হলে দুজন মিলে
গাইবো,গাজী কালুর গান
তাই শুনিয়া পাড়ার লোকের
জুড়াইবে প্রাণ।।

চাঁদনী পশরে মোরা
স্নানও করিবো
তারার মিটি আলোয়
বাসর রচিবো।।

কবি তুমি তোমার কন্ঠের যাদু দিয়ে
ভরিয়ে দেবে মন
হৃদয় জুড়ে থাকবে
এইদিন,এইক্ষন।।

তোমাকে উৎস্বর্গ করলাম... রুদ্র।।
_____________________________

No comments

Powered by Blogger.