Header Ads

মরনের হাসি

মরনের হাসি
----------------------------------------------

মাঝে মাঝে খুব কাঁদতে ইচ্ছে হয়।
হাউমাউ করে, চিৎকার করে,
জারির মতো সুর করে,
কিন্তু! কাঁদতেও পারিনা আজকাল,
কি যেন লজ্জা এসে ভর করে।
লোকে কি থেকে কি বলে,,
কি ভাববে লোকে,,!

অগত্যা হেসে যাই নিরুপায় হাসি।
হাসি সংক্রামক কান্না ও কি তাই?
ভুলভাল চিন্তারা ভীড় করে, মিছিল করে
আমি উৎকীর্ণ হই,,,
কান পেতে শুনি সে মিছিল।

ফেলে আসা সোনালী অতীত,,,
ফিরে আর আসবে কি কখনো,,,?
সুদুর অতীত, নিকট অতীত
বর্ণীল অতীতেরা রং ছড়ায়,,
লালরং,নীলরং, সাদা হলুদ আরো অনেক।
রং এর ও নাকি মানে আছে,
বেদনার রং খুশীর রং,
মানুষ কাঁদে খুশীতেও কাঁদে।

উপযুক্ত পরিবেশে কান্নাও সংক্রামক,
মানুষ কাঁদে,  কেঁদে কেটে হাল্কা হয়,
পাতলা হয়, হয় ভার মুক্ত।

কিন্তু, কান্না এলেও যদি কেউ কাঁদতে না পারে!
তবে কি হবে তার,,,?
হাসতেই হবে তাকে,নিরুপায় হাসি মরনের হাসি
হাসতে হাসতেই সে মারা যাবে
পড়ে রবে হাসিমাখা নিথর শবদেহ ,লোকে বলবে
কি মধুর মরণ তার!
হাসতে হাসতেই চলে গেল দুনিয়া থেকে।

হায় হাসি! মধুর হাসি, মিষ্টি হাসি!
কষ্টের হাসি,  চাপা হাসি!
তবে কি সব হাসি হাসি নয়?
সব হাসির অর্থ এক নয়?
হাসির কষ্টে মৃত্যুও হয়?
হায়! কষ্ট সৃষ্ট মেকি হাসি,
তুমি কাঁদালে আমায়।।

        -----------ফখরুদ্দীন রাজি,
                     মাদ্রিদ, স্পেন।
                     ০৯/০৭/২০১৭,

No comments

Powered by Blogger.