Header Ads

ছায়া’রা



""""""""" ছায়া’রা """"""' 
শাহানা শানু
তাং ২৬.১০.২০১৭
জোৎস্না রাতে পুকুর পাড়ে
বৃষ্টি ভেজা দুবলা ঘাসে,
একটা ছায়া পড়ল পাড়ে
হাওয়ায় গেল নড়ে চড়ে।
ভাবছি এবার দেখব তারে
রুদ্ধশ্বাসে পলক হীন দু নয়নে,
অন্তহীন সময় ধরে
হৃদয়ে আমার ঘুন ধরেছে,
উই পোকাঁতে ঘর বেঁধেছে।
ভাবছি এবার বলব কি তারে?
এই বুঝি সে আসল পাড়ে
ভাবছি এবার ধরব কি তারে ?
না ধরেই লজ্জা পেয়ে
মুখ লোকালাম ঐ আচঁল তলে।
ঝনঝনিয়ে উঠল আবার
হাতের কাকন বারে বারে,
খন খনিয়ে পায়েল দুখান
ঘাটের পাড়ে আছড়ে পড়ে ।
পিছন ফিরে ঘাড় দুলিয়ে,
পালাই আমি বেতের ঝাড়ে
একটি কথা ফিস ফিসিয়ে
বলে গেল হাওয়ায় মিলিয়ে
আমি যে তোমারই আছি।

No comments

Powered by Blogger.