Header Ads

সে এসেছিলো


★!!সে এসেছিলো!!★

একি শৈত্য প্রবাহের কুয়াশা কাটানো আলোর ঝিলিক, 
নাকি রৌদ্রের প্রখরতা ভাঙ্গা মরুর বুকে একঝাক বৃষ্টি,
একি অমানিশায় পূর্নিমা চাঁদের জলছাপ, 
নাকি হাড়কাঁপানো শীতে মিঠেরোদের তাপ, 
একি ক্লান্তি শেষে স্বস্তির নিঃশ্বাস,!
নাকি নিজের প্রতি নিজের অবিশ্বাস??
সে এসেছিলো!!
স্বপ্নের সিঁড়ি বেঁয়ে বাস্তবের কাঁটাতার ডিঁঙ্গিয়ে,,
ভেবেছিনু একমুঠো বিশুদ্ধ স্বপ্ন এনেছিলো দুহাত ভরে,
ভেঙ্গে যাওয়া সে অষ্টাচর্য্য প্রাচীর আপন হাতে সাজিয়ে শূন্যতার হাহাকারের পরিসমাপ্তি ঘটাবে বলে,, কিন্তু,,
দুহাত ভরে চোরাকাঁটা বিধিয়ে দিয়ে আপনালয়ের সম্মূখ হতে পথ হারিয়ে আবার স্বপ্নে মিশে গেলো সে!!
অভিমানে চেপে থাকা সে কষ্টগুলো শূন্যলতার মতো ঘিরে ফেলেছে আষ্টেপৃষ্ঠে,,,
হতভাগী!!!
আমিতো শুন্যলতার প্রেমে পড়তে চাই নি!! চেয়েছিনু তোর কর্ন লতিকার ফুল হতে!!
তবে বাস্তবে ফিরে স্বপ্নের ঘোর কেটে যবে চাইবে মন ভরে আমার হতে,
সেদিন দেখবে হারিয়েগেছি শূন্যলতার অতল গহ্বরে!!!
তখন বুঝবি পেয়ে হারানোর কি বেদন কতো দহন !
#হানিফ_মিয়াজী

No comments

Powered by Blogger.