Header Ads

"আমি ও আমার মন "

আমি হাটছি মনের ভেতরটার অলি গলি ধরে , এতো যে পথ এতো গলি সেটা জানাই হতোনা যদি না এই চলাটা শুরু করতাম , মনের প্রধান সড়কটা সামান্য আলো , যতগুলো আলোকবাতি সাজানো রয়েছে তার অধিকাংশ বাতি গুলোই নিভে আছে সেটা জ্বালানোর বা নতুন বাতি লাগানোর কেও নেই বিধায় মনের প্রধান সড়কেও আনাগোনা নেই , মনের ভেতরটায় কত যে অন্ধকার গলি সে হিসাব কে রাখে ? সেই সব গলিতে কখনো ঢোকা তো দূরের কথা গলি গুলো যে ছিল সেটাই জানা হয়নি আমার , কেমন করেই বা জানা হবে ? আমি তো শুধু প্রধান সড়কের পথ ধরে অল্প আলোতে হেটে বেড়িয়েছি জীবনভর আর ভেবেছি এই পথ আমার পুরোটা চেনা , আমি সরল প্রধান পথের পথচারী হয়েছি আর সামান্য আলোতে ওই পথটুকু চলতে পেরেছি বলেই নিজেকে সফল ভেবেছি বার বার , অথচ জানাই হয়নি মনোজগতের এই পথের শেষটা কোথায় , জানিনি কখনো প্রধান সড়কের সাথে কতটা গলি সংযুক্ত হয়েছে , একটা গলির মুখে পা না রেখেই , কোনো গলির নামটা না জেনেই প্রধান আমি একটু আলোয় একটু খানি পথ হেঁটেই নিজেকে সফল ভেবেছি , পুরো পথ চিনি দাবি করে আমি হয়েছি শতবর্ষ সেরা সবজান্তা ! অথচ আমার জানাই হয়নি মনের ভেতরে প্রধান সড়কটা কত কিলোমিটার এ শেষ হয়েছে , জানা হয়নি ঠিক কয়টা গলি একে বেঁকে গেছে প্রধান সড়কের সাথে সংযুক্ত হয়ে , তবু কেন যে আমি বিশাল জ্ঞানী হলাম সেটাও জানা হলোনা !
জানা হলোনা কিছু , দেখা হয়নি আপন মনের অলিগলি !
তবুও আমি জ্ঞানী হয়েই বেঁচে রইলাম গর্ব ভরে !!!!

শাহ ইমরান !!!

No comments

Powered by Blogger.