কবিতা ভালবাসা কখনও পাপ নয়
ভালবাসা কখনও পাপ নয়, সবাই ভালবাসতে পারেনা।
এটা সৃষ্টিকর্তার দান।
শত ইচ্ছা থাকা সত্বেও অনেকেই ভালবাসার কথা বলতে পারেনা,
এ জন্য সৎ সাহসের প্রয়োজন হয়।
দূর্বল লোকেরা ভালবাসতে পারেনা।
তুমি পারো কারণ তোমার সেই সৎ সাহস আছে।
তুমি ভালবেসে যাও নিশ্চিন্তে নির্দিধায়।
তুমি যদি কাউকে ভালবেসে থাকো তা হলে
তুমি মহান কাজটি করেছো আর সে যদি
তোমাকে কষ্ট দিয়ে সুখ পায় তা হলে সে সুখের নীল আকাশে তুমি উজ্জ্বল শুক তারা।
..................... এ কে আম জহিরুল ইসলাম.....................

No comments