Header Ads

দোষী মেয়ে

* দোষী মেয়ে *
------------------তাহমিনা নাহার।
-----------------
২-১১-২০১৭
--------------------
*কালো মেয়ে-
এতো কালো হইলে কেমনে কি? কোন বেটায় বিয়া করবো?

*শ্যামলা মেয়ে-
আর একটুখানি ফর্সা হইলো ভালো হইতো। নাহ্, চলো যাইগা।
আর একটু ফর্সা পাওয়া যাইবো খুঁজলে।

*ফর্সা মেয়ে-
নাহ্, দেমাগী হইবো, দরকার নাই।
অতো সুন্দর ভালোনা।
চল যাইগা, আমরা যেমন তেমনই একটা বউ খুঁজি গিয়া।

*মোটা মেয়ে-
এতো মোটা? এইটারে কে বিয়া করবো? জীবনেও বিয়া অইতোনা।

*শুকনা মেয়ে-
ইয়া আল্লাহ্, এতো শুকনা? বাপ, মায় মনে হয় কিচ্ছু খাওয়ায়না। এতো শুকনাডারে কেডা বিয়া করবো?

*লম্বা মেয়ে-
অতো লম্বা অইলে কি আর জামাই মিলানো যায়। মেয়ে মানুষ অতো লম্বা অইলে দেখতে ভালো লাগে? খোটার মতো!

*খাটো মেয়ে- বেশী খাটো, ভবিষ্যতে খবর আছে, পোলাপানগুলি বাইট্টা অইবো, তখন অইবো আরেক ঝামেলা।

*শিক্ষিত মেয়ে- বেশী শিক্ষিত,ঘরের বউ হইলে কেউরে মানবোনা শিক্ষার দেমাগে।

*অশিক্ষিত মেয়ে-
একটু পড়াশুনার দরকার আছে,
বাচ্চা কাচ্চা হইলে অ, আ যেন একটু শিখাইতে পারে, সে নিজেই জানেনা পোলাপানরে কি শিখাইতে পারবো? চলবোনা।

*চাকরীজীবী মেয়ে- নাহ্, এইডা পয়সা কামায়, জামাইর উপর দিয়া কথা কইবো। চলবোনা।

*বেকার মেয়ে-
ছেলের একলা কামাইয়ে সংসার চলবোনা,চাকরীজীবী হইলে ভালো হইতো। দুইজনের কামাইয়ে সংসার ভালো চলে।
চলবোনা এইডা।

*ডিভোর্সী মেয়ে-
ভালোনা, ভালো হইলে কি আর ডিভোর্স অইতো? এরপর হইলো গিয়া,ডির্ভোসী মেয়ে সবার সবার সম্পত্তি।

* দুইটা বউ ঐ বাড়ীতে,ছোটটা পাজী,শ্বশুড়,শ্বাশুড়ীর কোন যত্ন করেনা।
* বড় বউটা অতো ভালো ক্যারে ? মতলবটা কি? শ্বশুড়,শ্বাশুড়ীর অতো যত্ন কি মাগনা করে? সম্পত্তির লোভে করে,ছোটটারে যেন কিছু না দেয়,মন থেকে কি আর করে! সব দেখাইন্যা।

* মেয়ে তোমার কত দোষ! জন্ম কেন নিছিলা, হেইডাও দোষ!

No comments

Powered by Blogger.