স্পেনে জেল হত্যা দিবস পালিত
ছবি: হোসাইন মোহাম্মদ ইকবাল
১৯৭৫ সালের ৩ নভেম্বর আওয়ামী লীগের চারজন সিনিয়র নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় নির্মমভাবে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর অবর্তমানে তাঁরা দেশ এবং জাতীর জন্য নিরলস ভাবে কাজ করেছেন।তাঁরা বঙ্গবন্ধুর আর্দশ ধারন করেছেন বলেই কোন অপশক্তির কাছে মাথা নত করেননি, জীবন দিয়ে প্রমাণ করেছেন তাদের সততা। তারা আরো বলেন, তাদের আদর্শে আদর্শবান হয়ে দেশ বিদেশে সংগঠনকে এগিয়ে নিতে হবে।আলোচনা সভায় টেলিকন্ফারেন্সে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগ সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমান ফারুক শোক কে শক্তিতে পরিনত করে,বঙ্গ কন্যা জননেত্রী 'শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আগামী নির্বাচনে আমরা জয় নিশ্চিত করতে সকল ভেদাভেদ ভুলে একযোগে কাজ করার আহবান জানান। পরে বঙ্গবন্ধু, জাতীয় চার নেতাসহ সকল শহীদের স্বরনে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলাদা আতিকুর রহমান।

No comments