পাহাড় রহস্য ও ভাবনা
পাহাড় দেখলেই আমি খুব বিমোহিত হয়ে যাই , আচ্ছা পাহাড়ের কি কোনো লিঙ্গ হয় ? সে কি নারী নাকি পুরুষ ? পুরুষ ই হবে বোধ হয় ! কেমন বুক চিতিয়ে একটুও না হেলে দাড়িয়ে থাকে নিরন্তর ! পাহাড়কে আমার বড় অহংকারী মনে হয় ! শত ঝড় ঝঞ্জা , প্লাবন , প্রাকৃতিক বিপর্যয়ে ও অক্ষত দাড়িয়ে থাকে ! হ্যা ,পাহাড় পুরুষ ই হবে কারণ পাহাড়ের তো কোনো প্রজনন হয়না , পাহাড় বংশ বিস্তার করেনা ! সেই যে হাজার থেকে লক্ষ বছর, লক্ষ থেকে নিযুত , নিযুত থেকে কোটি বছর আগে ভূ অভ্যন্তরে সেই যে প্রাকৃতিক যুদ্ধ , তার বহির্প্রকাশে ভূ যখন তার নিষ্টুরতার গলিত ক্রোধ পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিল সেই গলিত ক্রোধ থেকেই তো পাহাড়ের জন্ম , প্রচন্ড নিষ্ঠুরতায় জন্ম নেয়া সেই পাহাড় আজকের এই পৃথিবীকে রূপ দিয়েছে , লাবন্য দিয়েছে , নিজের বুকে ফলিয়েছে সবুজের অরণ্য ! পাহাড় নিজের গর্ভে জন্ম দিয়েছে লোকালয় ! মানুষ পাহাড়ের বুক চিরে পথ রচনা করছে , গড়েছে নিবাস ! কি আশ্চর্য সব গড়ে ওঠা ইতিহাস গুলো ! আমি ভাবতে গেলেই বিমোহিত হই , আমার ভাবনা গুলো প্রাগৈতিহাসিক হয়ে যায় ! আমার পরিমিত ক্ষুদ্র ভাবনায় সব কিছু ছুয়ে যাওয়া সম্ভব হয়না আর !
আচ্ছা পাহাড়ের কি কষ্ট আছে ? নাই যদি থাকে তবে পাহাড় কাদবে কেন ? পাহাড়ে কান্না বলে আমরা যার সৌন্দর্যে মুগ্ধ থাকি সেই যে ঝর্না .. আমরা সেই ঝর্না কে ভালোবাসী , ঝরনার মিষ্টতায় নিজেদের তৃষ্ণা মিটাই , আচ্ছা মানুষ কষ্ট পেলে কাদে , সেই কান্নার জলটার স্বাদটাও তো লোনা ! তবে কেন পাহাড় তার কান্নাতে মিষ্টি ছড়িয়ে দেয় ? মানুষকে ভালোবেসেই হয়ত পাহাড় তার কান্নাকে মিষ্টতায় রূপ দেয় ! তাহলে পাহাড়ও কি মানব সম্প্রদায় কে ভালোবাসে ? ভালবাসে হয়ত , তাই যদি না হবে তবে পাহাড় কি মানুষের জন্য সবুজ কে ধারণ করত ? ঝরনা বিলিয়ে দিত ! মানুষকে সংরক্ষণ করতে বয়ে যাওয়া ঝড় , সাইক্লোন , টর্নেডো কে বুক চেতিয়ে ঠেকাত ? আচ্ছা পাহাড়রের অভিসার কার সাথে হয় ? মেঘেদের সাথে নিশ্চয় ? মেঘেরা এসে পাহাড় কে যখন আবৃত করে ফেলে তখন কি ওরা প্রাচীন সেই প্রেমে লিপ্ত হয় ? হবে হয়ত ! আমি পাহাড়ের রহস্য ভাবতে গেলেই মোহিত হয়ে যাই ! আচ্ছা পাহাড়ের কি গোষ্ঠী ভেদ আছে ? আছে হয়ত ! ওই যে ফুজিয়ামা ভিসুভিয়াস এর মত কিছু সন্ত্রাসী পাহাড় ও তো আছে , শুধু রাগ নিয়ে গর্জে থাকে , তাদের রাগের ফসল গলিত লাভা টগ বগ ফুটাতে থাকে অহর্নিশ ! এক গোষ্ঠির পাহাড় মানুষকে যেমন ভালোবেসে যায় তেমনি এই সন্ত্রাসী পাহাড় গোষ্ঠী ও মানুষকে ভয় দেখাতে থাকে !
যেমনি হোক তবে মানুষকে ভালোবাসা পাহাড় ই সংখ্যাগরিষ্ঠ হবে বোধ হয় , আর সন্ত্রাসী পাহাড়গুলো সংখ্যালঘু নিশ্চয় !
যেমনি হোক আমি পাহাড় কে ভালবাসি ! অনেক রুক্ষতার ভেতরে জন্ম যে পাহাড়ের সেই পাহাড় মানব জাতিকে নিশ্চয় একটি বার্তা দিয়ে যায় , হয়ত বলে যায় হে মানব সম্প্রদায় আমাকে দেখো .. অনেক নিষ্ঠুরতায় জন্মেও আমি নিরবে ভালবাসা বিলিয়ে যাই , আমাকে দেখে শিখে নাও সেই মহান উক্তি .... " জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো"
আচ্ছা আমরা কি পাহাড়ের সেই আহবানটা শুনতে পাই , না বোধ হয় ! মানব জাতি কে পাহাড়ের বাণী শুনলে কি মানায় ? কথা শোনা তো মানব জাতির কাজ নয় ! মানবজাতি শুধু বলতে চায় , শুনতে নয় !
ও পাহাড় , তুমি কি নারীতে রুপান্তরিত হয়ে আমার প্রেমিকা হবে ?
শাহ ইমরান
বার্সেলোনা !

No comments