Header Ads

ঘুরে এলাম ইবনে বতুতার দেশ মরক্কো

(পর্ব----০২)
ও সারল্য প্রধান তারুন্য বিকশিত হতে পারে। আজকের এইদিনে সফরে অংশগ্রহনকারী প্রতিটি দায়িত্বশীল মুখই একেকটি প্রাণবন্ত নবীন মুখে পরিবর্তিত হয়েছে। আমরা বিমানে উঠলাম, গন্তব্য: মরক্কোর তাঞ্জিয়ার শহর। এটি বিশ্ব বিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতার শহর। ইবনে বতুতাকে সেই শৈশব থেকেই চিনি, কেননা প্রাথমিক পাঠ্যপুস্তকে সমাজ বিজ্ঞানে তার ছবি দেখেছি এবং তাঁর বর্ণনা মুখস্ত বলতে না পারার দায়ে বেতের বাড়ি হজম করেছি। বাংলার অথেনটিক ইতিহাসের অনেক কিছুই ইবনে বতুতার বর্ণনা হতে সংগৃহীত। ইবনে বতুতা শুধু একজন পরিব্রাজক-ই ছিলেননা একজন পন্ডিতব্যক্তি তথা জ্ঞানান্বেষীও ছিলেন বটে। ব্যটা ইবনে বতুতার জন্য মাইর খাইছি আজ তার শোধ নেয়ার পালা, ইবনে বতুতার শহর ঘুরে খেয়ে দেয়ে তা কড়ায়গন্ডায় উসুল করেই তবে ফিরব।


আটলান্টিক মহাসাগর আর ভু-মধ্যসাগরের কুল ঘেঁষা সাগরকন্যা মরক্কোর একদিকে সাহারা মরুভুমি অন্যদিকে এটলাস পর্বতমালাসহ প্রাকৃতিক  নৈঃসর্গ মরক্কোকে করেছে  এক অনন্য বৈশিষ্ট্যমন্ডিত। প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে মরক্কো পৃথিবীর ভ্রমন পিপাসুদের তালিকার প্রথম সারির দেশ। ভৌগোলিক সুবিধাজনক অবস্হানের কারনে আন্তর্জাতিক মহলের দরকষাকষির স্হান হিসেবেও মরক্কোর রয়েছে যথেষ্ট কদর। বেড়ানোর জন্য বা হানিমুনের জন্য মরক্কো একটি উত্তম গন্তব্য।

মরক্কো উত্তর আফ্রিকার দেশ যা আফ্রিকা মহাদেশের সবচেয় পশ্চিমে অবস্হিত, আয়তনে  ৭ লাাখ ১১ হাজার বর্গকিলোমিটার ও ১৬ টি প্রশাসনিক অঞ্চল তথা ৬২টি প্রদেশে বিভক্ত স্বাধীন ভু খন্ড। এর রয়েছে একটি স্বাধীন পার্লামেন্ট, তবে কার্যত রাজাই সমস্ত দন্ডমুন্ডের অধিকারী। মরক্কোর দোকানপাট অফিস আদালত, বাস স্টেশন এমনকি পত্রিকার পাতার প্রথমপৃষ্ঠা সহ যত্র তত্র রাজা ষষ্ঠ মোহাম্মদের ছবি সেই সত্যেরই স্বাক্ষর বহন করে। মরক্কোর জনগন ও সন্তুষ্ট চিত্তে রাজাকে সর্বোচ্চ আসনের অধিকর্তা হিসেবে সম্মান প্রদর্শন করে আসছে সু-দীর্ঘ কাল।

ষোড়শ শতাব্দীতে রাজ পরিবারের প্রতিষ্ঠার পর থেকেই নানান ঘটনা প্রবাহের মধ্য দিয়ে সগৌরবে ও প্রচন্ড প্রতাপ সহকারে টিকে থাকা আধুনিক বিশ্বের অন্যতম ক্ষমতাধর রাজ পরিবার, মরক্কোর রাজপরিবার তথা রাজা। মরক্কোর উত্তরে কয়েক কিলোমিটার এগুলেই জিব্রাল্টার প্রণালী যা পেরুলেই ইউরোপ। মরক্কো আটলান্টিক মহাসাগর ও ভু মধ্যসাগর পরিবেষ্টিত একটি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। মরক্কোর পূর্বে আলজেরিয়া, দক্ষিনে পশ্চিম সাহারা ও মৌরিতানিয়া। আরবিতে মরক্কোকে অভিহিত করা হয় "আল মামলাকো আল মাগরিবিয়্যাহ "বা সর্ব পশ্চিমের দেশ হিসেবে।

--------------(-চলবে)

No comments

Powered by Blogger.