তুমি তোমার মুক্তিটাকে
তুমি তোমার মুক্তিটাকে
মুখ লুকিয়ে চেয়েছিলে আপন মনে ,
চেয়েছিলে দু চোখ দিয়েই ।
আমার খাঁচা ? সেতো আজন্ম কাল
খোলাই ছিল
তবু তুমি মুক্ত হও চাইব আমি ?
সে সাহস কি এই বুকে ছিল ?
পোষ মানাবো বলে তোমায়
দুর্বার আমি , আমি অশান্ত উচ্ছল ,
কখনো বিনয়ী , কখনো আর্তনাদী চোখের জলে ,
তবুও তুমি মুক্তি ই চেয়েছিলে ।
অনেক কিছু পেয়েও তুমি
মুক্তির নেশায় মত্ত ছিলে ।
মুক্তি আজো পেয়েছ আদৌ ?
এক খাঁচা থেকে অন্য খাঁচায় ?
অতপর আবার অন্য খাচাঁর হাতছানিতে ?
মুক্তি কি পেয়েছ আদৌ ?
মুক্তি ?
মুক্তি তোমার হবেনা জেনো
সেই অভিশাপ রইল আমার ।
আপন খাঁচা যার হয়না চেনা
মুক্তি তাকে ছিবড়ে খাবে ।
জেনে রেখো এই অভিশাপ
যত্ন করে রইল তোলা
মুক্তি তোমায় ছিবড়ে খাবে ।।
মুখ লুকিয়ে চেয়েছিলে আপন মনে ,
চেয়েছিলে দু চোখ দিয়েই ।
আমার খাঁচা ? সেতো আজন্ম কাল
খোলাই ছিল
তবু তুমি মুক্ত হও চাইব আমি ?
সে সাহস কি এই বুকে ছিল ?
পোষ মানাবো বলে তোমায়
দুর্বার আমি , আমি অশান্ত উচ্ছল ,
কখনো বিনয়ী , কখনো আর্তনাদী চোখের জলে ,
তবুও তুমি মুক্তি ই চেয়েছিলে ।
অনেক কিছু পেয়েও তুমি
মুক্তির নেশায় মত্ত ছিলে ।
মুক্তি আজো পেয়েছ আদৌ ?
এক খাঁচা থেকে অন্য খাঁচায় ?
অতপর আবার অন্য খাচাঁর হাতছানিতে ?
মুক্তি কি পেয়েছ আদৌ ?
মুক্তি ?
মুক্তি তোমার হবেনা জেনো
সেই অভিশাপ রইল আমার ।
আপন খাঁচা যার হয়না চেনা
মুক্তি তাকে ছিবড়ে খাবে ।
জেনে রেখো এই অভিশাপ
যত্ন করে রইল তোলা
মুক্তি তোমায় ছিবড়ে খাবে ।।

No comments