* দিয়ে গেছো স্বাধীণতা *
-----------তাহমিনা নাহার----------
১০-১১-২০১৭
-------------------
* পরনে সবুজ শাড়ী,পরাধীণ জননী,
ন'টি মাস প্রসব যন্ত্রনায় ছিলো কাতর।
ন' মাসের যন্ত্রনার হলো অবসান
রক্তের বন্যা বহায়ে জন্ম দিয়েছে মা,
একখন্ড পবিত্র ভুমির,
আনন্দমাখানো স্বাধীন মাটির
নাম রাখা হলো," বাংলাদেশ।"
বিনিময় হলো রক্তের,
তিরিশ লক্ষ প্রানের।
আমরা পেলাম কাঙ্খিত স্বাধীণতা
স্বাধীণতায় পথ চলার অধিকার,
খোঁয়েছি তিরিশ লক্ষ ভাইবোন।
মরনেও হয়েছো অমর, হে মুক্তিযোদ্ধা,
বীরঙ্গনা ভাইবোন আমাদের!
ভুলিনি, ভুলবোনা কোনদিন
তোমাদের দান,তোমাদের ত্যাগ
আজো আছো ছড়িয়ে সারা মাটিতে।
তোমাদের প্রানের স্পন্দন
মিশে রবে এই বাংলার বাতাসে,
আজ,কাল,প্রতিদিন,প্রতিক্ষনে।
তোমাদের স্মৃতি রবে ঝলমলে
চিরদিনই, অমলিন।
তোমাদের বুকের তাজা রক্ত
আজো আছে সবুজে মিশে,
রয়ে যাবেও চিরদিন।
পৃথিবীর শেষদিন অব্দি হবে
লাল আর সবুজের উত্তোলন।
যুগে যুগে স্বাক্ষী দিয়ে যাবে
এই লাল আর সবুজ--
কোন একদিন স্বাধীণতার প্রয়াসে
দিকে দিকে জ্বলেছিলো আগুন,
কত জনক,জননী হয়েছিলো পুত্রহারা
কত বধুর মুছে ছিলো জীবনের রঙ।
কত শিশু কেঁদেছিলো পিতামাতার
নিথর বুকে মাথা রেখে।
কত প্রিয়জন লাশ হয়ে মিশেছিল নদীতে,
বাতাস সেদিন ভারী হয়েছিলো
কতো লাশের গন্ধে।
এখানে,ওখানে, সবখানে ছড়িয়ে ছিলো
প্রত্যক্ষ, পরোক্ষ মুক্তির লাশ।
কত মা আজো কেঁদে বলে--
" হয়নি জানা, ঠিক কোন ঠিকানায়
শেষ নিঃশ্বাসটুকু নিয়েছিলো
আমার সন্তান!"
তারপরও লুকায় দীর্ঘশ্বাস,
বলে যায় হাসি মুখে
" তবুওতো এলো স্বাধীণতা,
উড়লো পতাকা লাল আর সবুজে।।"
-----------------------------------------
১০-১১-২০১৭
-------------------
* পরনে সবুজ শাড়ী,পরাধীণ জননী,
ন'টি মাস প্রসব যন্ত্রনায় ছিলো কাতর।
ন' মাসের যন্ত্রনার হলো অবসান
রক্তের বন্যা বহায়ে জন্ম দিয়েছে মা,
একখন্ড পবিত্র ভুমির,
আনন্দমাখানো স্বাধীন মাটির
নাম রাখা হলো," বাংলাদেশ।"
বিনিময় হলো রক্তের,
তিরিশ লক্ষ প্রানের।
আমরা পেলাম কাঙ্খিত স্বাধীণতা
স্বাধীণতায় পথ চলার অধিকার,
খোঁয়েছি তিরিশ লক্ষ ভাইবোন।
মরনেও হয়েছো অমর, হে মুক্তিযোদ্ধা,
বীরঙ্গনা ভাইবোন আমাদের!
ভুলিনি, ভুলবোনা কোনদিন
তোমাদের দান,তোমাদের ত্যাগ
আজো আছো ছড়িয়ে সারা মাটিতে।
তোমাদের প্রানের স্পন্দন
মিশে রবে এই বাংলার বাতাসে,
আজ,কাল,প্রতিদিন,প্রতিক্ষনে।
তোমাদের স্মৃতি রবে ঝলমলে
চিরদিনই, অমলিন।
তোমাদের বুকের তাজা রক্ত
আজো আছে সবুজে মিশে,
রয়ে যাবেও চিরদিন।
পৃথিবীর শেষদিন অব্দি হবে
লাল আর সবুজের উত্তোলন।
যুগে যুগে স্বাক্ষী দিয়ে যাবে
এই লাল আর সবুজ--
কোন একদিন স্বাধীণতার প্রয়াসে
দিকে দিকে জ্বলেছিলো আগুন,
কত জনক,জননী হয়েছিলো পুত্রহারা
কত বধুর মুছে ছিলো জীবনের রঙ।
কত শিশু কেঁদেছিলো পিতামাতার
নিথর বুকে মাথা রেখে।
কত প্রিয়জন লাশ হয়ে মিশেছিল নদীতে,
বাতাস সেদিন ভারী হয়েছিলো
কতো লাশের গন্ধে।
এখানে,ওখানে, সবখানে ছড়িয়ে ছিলো
প্রত্যক্ষ, পরোক্ষ মুক্তির লাশ।
কত মা আজো কেঁদে বলে--
" হয়নি জানা, ঠিক কোন ঠিকানায়
শেষ নিঃশ্বাসটুকু নিয়েছিলো
আমার সন্তান!"
তারপরও লুকায় দীর্ঘশ্বাস,
বলে যায় হাসি মুখে
" তবুওতো এলো স্বাধীণতা,
উড়লো পতাকা লাল আর সবুজে।।"
-----------------------------------------

No comments