স্পেন এর মাদ্রিদে বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্ট ২০১৭
স্পেনের রাজধানী মাদ্রিদে বাংলাদেশ এসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্ট ২০১৭। গত রোববার এই টুর্নামেন্টের ফাইনাল খেলা মাদ্রিদের অদূরে খেতাফে এলাকার একটি মাঠে ফাইনাল অনুষ্ঠিত হয়।
শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়েও জনির ঝড়ো ৫৫ ও সাদ্দামের ১৫ তে ১২০ করে অল আউট হয় ব্রাহ্মণবাড়িয়া ঐক্য ক্লাব।
৪ ওবার বল করে ১৭ রান খরচায় ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন ঢাকা ফ্রুতাস এর নাহিদ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার। প্রবাসে শত প্রতিকুলতার মাঝেও এ ধরনের খেলাধুলার আয়োজন করায় বাংলাদেশ এসোসিয়েশনকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, যুব সমাজের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোন বিকল্প নেই, খেলাধুলার মাধ্যমে পরস্পরের মধ্যে ভ্রতৃত্ব বন্ধুত্ব ও আন্তরীকতার বন্ধন আরো সুদৃঢ় হয়, এ ধরনের সৃজনশীল কর্মকান্ডে দূতাবাসের সহযোগিতা কথাও বলেন তিনি।
ব্রাহ্মণবাড়িয়া ঐক্য ক্লাব দলের খেলোয়াড়েরা
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সারি হারুন আল রশিদ, কমার্শিয়াল কাউন্সেলর মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, শ্রম উইং শরিফুল ইসলাম।
বিজয়ী ঢাকা ফ্রুতাস দলের খেলোয়াড়েরা
ব্রাহ্মণবাড়িয়া ঐক্য ক্লাবকে ৭ উইকেটে হারিয়ে বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন শিরোফা অর্জন করে ঢাকা ফ্রুতাস ।শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়েও জনির ঝড়ো ৫৫ ও সাদ্দামের ১৫ তে ১২০ করে অল আউট হয় ব্রাহ্মণবাড়িয়া ঐক্য ক্লাব।
অতিথিরা
জবাবে সাইদ আনোয়ারের ৪৮ ও তামিমের ৩০ রানে ২২ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ঢাকা ফ্রুতাস ।৪ ওবার বল করে ১৭ রান খরচায় ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন ঢাকা ফ্রুতাস এর নাহিদ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার। প্রবাসে শত প্রতিকুলতার মাঝেও এ ধরনের খেলাধুলার আয়োজন করায় বাংলাদেশ এসোসিয়েশনকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, যুব সমাজের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোন বিকল্প নেই, খেলাধুলার মাধ্যমে পরস্পরের মধ্যে ভ্রতৃত্ব বন্ধুত্ব ও আন্তরীকতার বন্ধন আরো সুদৃঢ় হয়, এ ধরনের সৃজনশীল কর্মকান্ডে দূতাবাসের সহযোগিতা কথাও বলেন তিনি।
ব্রাহ্মণবাড়িয়া ঐক্য ক্লাব দলের খেলোয়াড়েরা
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সারি হারুন আল রশিদ, কমার্শিয়াল কাউন্সেলর মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, শ্রম উইং শরিফুল ইসলাম।
দর্শকবৃন্দ
কমিউনিটির শীর্ষ নেতাদের মধ্যে ছিলেন বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি জামাল উদ্দিন মনির , সিনিয়র সহসভাপতি কাজী এনায়েতুল করিম, সহসভাপতি জাকির হোসেন ও দুলাল সাফা, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, বাংলাদেশ মসজিদ কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার, ঢাকা ফ্রুতাসের স্বত্বাধিকারী আল আমিন ও শাহ আলম, সমাজসেবক আবদুস সাত্তার, বাংলাদেশ প্রেসক্লাব স্পেনের সভাপতি জহিরুল ইসলাম,সাধারন সম্পাদক বকুল খান সাংগঠানিক সম্পাদক ফাখরুদ্দিন রাজী, নরসিংদী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুল গফুর মিলন, গ্রেটার সিলেট এসোসিয়েশনের সভাপতি লুৎফুর রহমান, যুগ্ম সম্পাদক আবু জাফর রাসেল, নোয়াখালী এসোসিয়েশন এর সভাপতি মো. সেলিম, সাধারন সম্পাদক আবুল কাশেম, আবু বকর, সায়েদ মিয়া, তারেক হোসেইন, হাসেম মেম্বার, মো. ইকবাল হোসেন, মুকুল মিয়া, হেমায়েত খান ও সবুজ আলম প্রমুখ।

No comments